1 Answers
১. ডিজিটাল রেক্টাল এক্সামঃ এক্ষেত্রে ডাক্তার পায়ু পথ হাত দিয়ে পরীক্ষা করেন যে কোন মাংসপিণ্ড আছে কিনা। ২. ফেকাল অকাল ব্লাড টেস্ট ঃ এই পদ্ধতিতে পায়খানার সাথে রক্ত গেলে তা পরীক্ষা করে জানা যায় কোন ক্যান্সার কোষ আছে কিনা। যদি অনেকগুলো পরীক্ষার পরও কোন ক্যান্সার ধরা না পড়ে তাহলে বুঝতে হবে হজম প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কোন প্রত্যঙ্গে রক্তক্ষরণ হচ্ছে এবং এক্ষেত্রে দ্রুত অন্য পরীক্ষা করাতে হবে। ৩. এক্স-রে টেস্ট ঃ এর মাধ্যমে হজম প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট প্রত্যঙ্গ গুলোতে কোলন এর অস্তিত্ব বোঝা যায়। সেখানে একাধিক পলিপ বা ক্যান্সারের একাধিক কেন্দ্র বিন্দু আছে কিনা তাও জানা যায়। ৪. কোলনোস্কপিঃ মলের সাথে রক্ত দেখা গেলে, পায়খানায় পরিবর্তন লক্ষ্য করা গেলে এবং ডিজিটাল রেক্টাল এক্সামের পর পসিটিভ ফল আসলে সেক্ষেত্রে এই পরীক্ষা করা হয়। মলাশয়ে কোন ক্ষত আছে কিনা তা এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় এবং কোন ক্ষত পাওয়া গেলে ঐ অংশের টিস্যু নিয়ে বায়প্সি করা হয়। ৫. আলট্রাসনোগ্রাফি,সি.টি. স্ক্যান, এম.আর.আই. ঃ এগুলোর মাধ্যমে সরাসরি ক্যান্সার সনাক্ত করা না গেলেও ক্যান্সারের উৎস, কেন্দ্রস্থল, আকৃতি ইত্যাদি নির্ণয় করা যায়।