1 Answers
যেহেতু সূত্রটি সাধারন অন্তর,d এর সকল মানের জন্য একই তাই এখানে -৪ কে আলাদা রাখা হয়েছে গুন বোঝাতে। যদি ব্রাকেটে না রাখা হতো তাহলে সমীকরণটি দেখলে মনে হতো ১৩ থেকে ৪ বিয়োগ করা হয়েছে। (আপনার উচিত ছিল ১ম থেকেই -৪ কে ব্রাকেটে রাখা।) যদি ব্রাকেট এর আশে-পাশে অন্য কোনো রাশি/সংখ্যা থাকে এবং ব্রাকেট ও সেই পদের মধ্যে কোনো চিহ্ন ব্যবহার করা না হয় তাইলে বুঝবেন এদের মধ্যে গুন হবে। উদাহরণঃ ২৪*৯=২৪(৯) [সায়েন্টিফিক ক্যালকুলেটর এ নিজেই পরীক্ষা করে দেখতে পারেন] যদি দুইটি পদের মধ্যে ব্রাকেট না থেকে মাঝে ফোটা/ বিন্দু থাকে তাইলে তার দ্বারাও গুন বোঝায়। {ফোটা তার অবস্থান মাঝখানে হবে (এইরকম · ) ; দশমিকের মতো নিচে না (এই রকম .) } উদাহরণঃ ২৪*৯= ২৪·৯। আশা করি ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন । ^_^
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy