আমরা জানি, বিবর্ধন m=Li/Lo. আবার m= - v/u, এখানে v/u এর সামনে মাইনাস চিন্হ হল কিভাবে?
1 Answers
১। আমরা জানি, বিবর্ধন= v/u আর v হচ্ছে প্রতিবিম্বে দুরত্ব, এখানে v এর মান (+ve) বা (-ve) হতে পারে। আসলে (+ve) বা (-ve) দ্বারা কিন্তু প্রতিবিম্ব এর দিক নির্দেশ করা হয়, যে প্রতিবিম্ব টা কোন দিকে, দর্পন বা লেন্স থেকে পিছনে নাকি সামনে। আর m সমান কিন্তু (- ve) v/u নয়। (-ve) দেয়ার মানে হচ্ছে যদি v এর মান (-ve) আসে, সেই (-ve) সহকারে বসাতে হবে। কিন্তু বিবর্ধন বের করার সময় (-ve) এর কোন মুল্য নেই। তাই v কে মডুলাস এর ভিতরে রাখা হয়। ২। Li বা v এবং Lo বা u একই তথ্য নির্দেশ করে না। এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। Li=প্রতিবিম্বের দৈর্ঘ, অর্থাৎ প্রতিবিম্বটি কত লম্বা তা নির্দেশ করে। Lo=বস্তুর দৈর্ঘ, অর্থাৎ বস্তুটি কত লম্বা তা নির্দেশ করে। v=প্রতিবিম্বের দূরত্ব, অর্থাত প্রতিবিম্ব টি লেন্স বা দর্পন হতে (+ve) বা (-ve) দিকে কত দুরে আছে তা নির্দেশ করে। u=বস্তুুর দূরত্ব, অর্থাৎ বস্তুটি লেন্স বা দর্পন হতে কত দুরে আছে তা নির্দেশ করে। ধন্যবাদ। সমস্যা হলে মন্তব্য করবেন।