আমি যদি BTCL থেকে ইন্টারনেট সংযোগ নিতে চাই তাহলে নাকি টেলিফোন সংযোগ নিতে হবে এবং তারের খরচ দিতে হবে। এখন আমার প্রশ্ন হল আমি ভাড়া থাকি, তাছাড়া বাড়িওয়ালার ও টেলিফোন নাই , আমি এখন কিভাবে ইন্টারনেট সংযোগ নিব এবং তারের দাম গজ প্রতি কত হবে?
1 Answers
BTCL থেকে ইন্টারনেট সংযোগ নিতে হলে আপনাকে BTCL এর আউটসোর্সিং পার্টনার এর সাথে যোগাযোগ করতে হবে। আপনি আগে খুজে দেখুন আপনার আশেপাশে কোথায় BTCL এর আউটসোর্সিং পার্টনার রয়েছে। এখানে ক্লিক করেও কয়েকটি আ্উটসোর্সিং পার্টনার এর খোজ পেতে পারেন। তারাই আপনাকে বলে দিবে BTCL থেকে ইন্টারনেট সংযোগ নেওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে। তবে অবশ্যই টিএন্ডটি সংযোগ নিতে হবে আপনি টেলিফোন ব্যবহার করেন বা না করেন। আপনি শুধু স্থান বলবেন আর পেমেন্ট করবেন বাকি সব কাজ ঐ আউটসোর্সিং পার্টনার করে দিবে। এক্ষেত্রে আপনাকে টিএন্ডটি সংযোগ বাবদ ২০০০, রাউটার বাবদ ৬০০০ এবং ইন্টারনেট সংযোগ বাবদ আরও ২০০০ টাকার মত লাগতে পারে। অর্থাৎ, সব মিলিয়ে আনুমানিক ১০০০০ টাকা লাগতে পারে।
(Comment please, if you have any question)
ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy