2 Answers

আপনি বিয়ার্ড অয়েল ব্যবহার করে দেখতে পারেন । বিয়ার্ড অয়েল দাড়ি ঘন করে ।

2633 views Answered

১. অনেকেই মনে করেন বারবার দাড়ি কাটলে দাড়ি বেশি ঘন হয়। কিন্তু এ ধারণার বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। দাড়ি বাড়াতে চাইলে তা অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ পরপর ছাঁটুন।
২. পেঁয়াজের রসে রয়েছে সালফার। পেঁয়াজের রস মুখে এবং দাড়ির গোড়ায় লাগাতে পারলে তা দাড়ি দ্রুত বাড়তে সাহায্য করে।
৩. ইউক্যালিপটাস সমৃদ্ধ ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করলে দাড়ি দ্রুত গজাবে। বাড়বে দাড়ির ঘনত্বও।
৪. মুখের ত্বক পরিষ্কার রাখুন। দিনে অন্তত ২-৩ বার করে উষ্ণ জলে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এর ফলে নতুন দাড়ি গজাতে সুবিধে হবে।
৫. কোঁকড়ানো দাড়ি বিক্ষিপ্তভাবে থাকলে, সেগুলি কেটে ফেলুন। এগুলি দাড়ির সামগ্রিক বৃদ্ধিতে সমস্যা তৈরি করে।
৬. ভিটামিন বি কমপ্লেক্স দাড়ি দ্রুত বাড়তে এবং নতুন দাড়ি গজাতে সাহায্য করে। তাই চিকিত্সকের সঙ্গে পরামর্শ করে ভিটামিন বি কমপ্লেক্স খেতে পারেন।
৭. দিনে অন্তত ২ বার ১০ মিনিট করে মুখে হালকাভাবে মালিশ করুন। এর ফলে মুখমণ্ডলে রক্ত-সঞ্চালন বৃদ্ধি পাবে যা দাড়ির দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
৮. সপ্তাহে অন্তত একবার মুখে স্ক্রাব করুন। এর ফলে মুখের মৃত কোষগুলি নির্মুল হবে, মুখমণ্ডলে রক্ত-সঞ্চালন বৃদ্ধি পাবে। ফলে নতুন দাড়ি গজাতে সুবিধা হবে।

2633 views Answered

Related Questions

Next steps