2 Answers
দাঁড়ি আল্লাহর দেয়া একটা বিশেষ নেয়ামত । কারো দাঁড়ি বড় হয় ,কারো ছোট, কারো গাল ভর্তি দাঁড়ি ওঠে ,কারো জামির দিক দিয়ে শুধু লম্বা হয় ,কারো পাতলা হয়, কারো ঘন হয়, কারো তাড়াতাড়ি ওঠে, কারো অনেক দেরিতে উঠে এইগুলা ভাই আল্লাহ যখন ইচ্ছে যাকে তখন দান করেন । তবে এইগুলা বেশিরভাগ ক্ষেত্রেই জেনেটিক অর্থ্যাৎ বংশগত কারনেও হয়। আপনার বাবা, দাদা এদের দাঁড়ি দেরিতে উঠলে ও তাদের যেমন উঠবে আপনারও তেমন উঠার সম্ভাবনা বেশি। তবে সবার ক্ষেত্রে নয়। কিছু ব্যতিক্রমও আছে। তাই এটাকে নিয়ে না চিন্তা করে ধৈর্য্য ধরুন। আর এটির কোন তৈল বা ওষুধ বা অন্য কোন পদ্ধতি নেই যাতে আপনার দাঁড়ি তারাতারি গজাবে । তবে অনলাইনে অনেক বিজ্ঞাপন বা এড দেখবেন দাঁড়ি গজানোর ক্রিম বা অন্য কিছু যাতে দাঁড়ি গজায়। তবে সাবধান এইগুলা একদম ব্যবহার করবেন না এটিতে আপনি মারাত্মক ঝুঁকিতে পড়বেন ।এইগুলোতে মারাত্মক প্বার্শপ্রতিক্রিয়া আছে।। তাই আপনি এটি আল্লাহর উপর ছেড়ে দিন আর ধৈর্য্য ধরুন ।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy