মানসিক অশান্তি কিভাবে দূর করা যায়?
2 Answers
এগুলো পুরো মনের দোষ।একটার সাথে একটার কোন সম্পর্ক নেই।কিছু কিছু মানুষের মস্তিষ্কর গঠন অত্যন্ত জটিল। এ ধরনের মস্তিষ্ক দিয়ে অনেক বড় কিছু করা যায়।অাপনারও তাই।অন্য কাজে মন দিন। মন খারাপ থাকলে youtube এ কিছু চ্যানেল অাছে The Bong Guy বা The ajayra ltd, ওখানকার ভিডিও দেখলে মন ভালো হতে বাধ্য।তাও না হলে সাইক্রেটিস্ট দেখান।
ইনশাআল্লাহ আশা করছি এবিষয়ে অনেক বিশেষজ্ঞ ভাইদের পরামর্শ আপনার উপকারে আসবে।
আমিও আল্পকথায় আপনাকে একটু পরামর্শ দিচ্ছি৷এককথায় যদি আপনার সবকথা বিবেচনা করে বলা হয়,আপনি চান যে,আপনি মনের এই সিদ্ধান্তহীনতা ও অস্থিরতা দূর করতে৷ সুতরাং- যখনই আপনার মঝে অস্থিরতা দেখা দিবে তখনই মনে না চাইলেও মনে মনে যিকির শুরু করে দিবেন কিংবা সঙ্গে সঙ্গে অজু করে নামায ও কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। দেখবেন, ধীরে ধীরে অস্থিরতা দূর হয়ে যাবে এবং মনে স্থিরতা ও প্রশান্তি চলে আসবে।
পাশাপাশি নিম্নের দোয়াটিও পড়তে পারেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, পেরেশানগ্রস্থ লোকের দোয়া হলো–
اَللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
অর্থ, হে আল্লাহ! আমি আপনার রহমাতের আশা করি। অতএব, আপনি মুহুর্তের জন্যও আমাকে আমার মনের নিকট সোপর্দ করে দিবেন না এবং আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন। আপনি ছাড়া কোন ইলাহ নাই। (আল আদাবুল মুফরাদ ৭১২)
পরিশেষে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন আপনার অন্তরে প্রশান্তি ও স্থিরতা দান করেন। নিশ্চয় তিনি সর্ব বিষয়ে শক্তিমান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy