1 Answers
একজন মানুষের জীবনে মানসিক চাপ (mental pressure) বা বিষণ্ণতা (depression) যাই বলুন সেটা নানা কারণে আসতে পারে। হতে পারে সেটা পরিবারের কারো মৃত্যুর কারণে, সম্পর্ক ভেঙ্গে যাওয়ার কারণে, চলমান জীবন যাপনে হঠাৎ করেই কোন পরিবর্তন আসলে অথবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে একজন মানুষ যখন মানসিক চাপ ও বিষণ্ণতায় ভোগে তখন তার শরীরে নানা ধরণের হরমোনের মাত্রা বেড়ে যায় যা কিনা তাকে আরো মানসিকভাবে অস্থির করে তোলে, তাই মানসিক চাপ আর বিষণ্ণতার কাটিয়ে উঠার উপায় সম্পর্কে আমাদের ধারণা থাকা খুব জরুরী।
- পর্যাপ্ত ঘুমান: যেকোন ধরণের মানসিক চাপ আর বিষণ্ণতা কাটিয়ে উঠতে ঘুম খুব দরকারি। কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন, যতক্ষণ আপনি ঘুমাবেন ততক্ষণ যাবতীয় হতাশা অবসাদ আপনার কাছে ঘেঁষতে পারবেনা।
- ভাল সুষম খাবারখান: আপনার মানসিক চাপ আর বিষণ্ণতা কাটিয়ে উঠতে নিয়মিত ভাল সুষম খাবার খান। আপনি যদি মনে করেন খাবার না খেলে সব সমস্যার সমাধান হবে তাহলে ভুল ভাবছেন, বরং খাবার না খেলে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন আর আপনার মন মেজাজ দুটোই খিটখিটে হয়ে হয়ে পড়বে।
- বেশী করে ভিটামিন বি গ্রহণ করুন: মানসিক চাপ আর বিষণ্ণতা কমাতে ভিটামিন বি খুব দরকারি উপাদান। আপনি চাইলে এই সময় ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্টস গ্রহণ করতে পারেন। অথবা বেশী পরিমাণে ফল, সবুজ শাক, মটরশুঁটি, চিকেন, ডিম ইত্যাদি খেতে পারেন, এতে প্রাপ্ত ফলিক অ্যাসিড ও ভিটামিন বি-১২ আপনার বিষণ্ণতা ও মানসিক চাপ ঘাটতি করতে প্রত্যক্ষ অবদান রাখতে।
- ব্যায়াম করুন: চাপ আর বিষণ্ণতা কমাতে আপনি দিনের যেকোন একটা সময় বেছে নিয়ে ব্যায়াম করুন। সেটা সকাল হলে সবচেয়ে ভালো হয়, সকালে যদি ২০ মিনিট আপনি ব্যায়াম করায় অতিবাহিত করেন তাহলে আপনার সারাদিনের মানসিক চাপ আর বিষণ্ণতার অনেকটাই কমে যাবে।
- কাছের বন্ধু ও পরিবারের সাথে সময় কাটান: এই সময়টায় একা না থেকে কাছের বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সাথে সময় কাটান আর সেটা ফেস টু ফেস হলে সবথেকে ভালো হয়। তাদের জানান আপনি কি অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন। দেখবেন আপনার মনের কথাগুলো শেয়ার করাতেই আপনি অনেকটা মানসিক শান্তি অনুভব করছেন।
- ইতিবাচক মানসিকতার মানুষের সাথে সময় কাটান: এ সময় আপনি যদি নেতিবাচক মনের মানুষের সাথে ৫ মিনিট সময় কাটান তবে তারা আপনাকে মানসিকভাবে ৫ বছরের জন্য দুর্বল করে ছাড়বে। তাই যতোটা সম্ভব ইতিবাচক মানসিকতার মানুষের সাথে সময় অতিবাহিত করুন।
- মেনে নিন যে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না: মানুষ হিসেবে আমাদের সবারই কিছুনা কিছু সীমাবদ্ধতা আছে আর তাই আপনি যদি ভেবে থাকেন আপনি সব পারেন আপনার হাতে সব কিছু নিয়ন্ত্রিত হবে তাহলে আপনার জীবন যাপনে বিষণ্ণতা আর হতাশা বেড়েই চলবে। কেননা না পারার গ্লানিবোধ আপনাকে মানসিক অস্থিরতায় ভোগাবে।
মানসিক চাপ আর বিষণ্ণতা থেকে বের হয়ে আসার জন্য আপনি নিজেকে নিজের থেকে বের করে আনুন। শুধুমাত্র নিজেকে নিয়ে না ভেবে চারপাশের সবার ভালো মন্দ নিয়ে ভাবুন দেখুন শুনুন, দেখবেন আপনার মানসিক অস্থিরতা আপনাআপনি নিয়ন্ত্রণে চলে আসবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy