2 Answers
আপনার সমস্যাটি দাঁতে বা মাড়িতে ইনফেকশন থেকে হবার সম্ভাবনা প্রবল। এছাড়া স্কার্ভি, ভিটামিন সি-এর ঘাটতি এর কারণেও হতে পারে। আপনাকে বলবো আপনি দন্ত চিকিৎসক এর পরামর্শ নিন,নইলে সমস্যাটি আরো বাড়তে থাকবে। প্রাথমিকভাবে যা করবেনঃ
-
আপনি ভাল মানের একটি মাউথওয়াশ ব্যবহার করুন। কোলগেট ব্যবহার করতে পারেন।
-
দুইবেলা ব্রাশ করবেন।
-
প্রচুর পানি পান করবেন।
-
মূলত এই দুর্গন্ধ এর কারন হল ব্যাকটেরিয়া তাই প্রতিদিন গরম জলের সাথে লবণ ও সামান্য হলুদ মিশিয়ে কুলি করুন দুইবেলা।
- খাবার খাওয়ার পর জিহ্বা তে লেবু ঘষে নিতে পারেন।
- একটি পাত্রে জল নিয়ে তাতে লবঙ্গ এবং পুদিনাপাতা নিয়ে ফুটাতে থাকুন। ফুটোনো হয়ে গেছে জল কিছুটা ঠাণ্ডা করে প্রতিদিন এটি দিয়ে কুলি করবেন দুইবেলা।
- লবণ গরম পানি দিয়ে কুলি করুন।
- ভিটামিন সি যুক্ত খাবার খান।
- সমস্যা বাড়তে থাকলে ডাক্তারের পরামর্শ নিন।
2956 views
Answered
কুল মিন্ট ওরোক্লিন এন্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। এটা মুখের দুর্গন্ধ দূর করতে অনেক কার্যকর। দাম ১২০ মিলি. ৭৫ টাকা। আর দ্বিতীয় সমস্যার জন্য ভাল ডেন্টিসের পরামর্শ নিন। তার পরামর্শ মত ঔষধ সেবন করুন। ইনশাআল্লাহ তারাতারি সুস্থ হবেন।
2956 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy