1 Answers
যেকোনো জিনিস নেশায় পরিণত করতে হলে আপনাকে আপনার অভ্যাস অনুযায়ী চলতে হবে।।অর্থাৎ আপনি যদি একটি নির্দিষ্ট ব্যাপারে নিয়মিত অভ্যাস গড়ে তুলতে না পারেন তাহলে তা নেশাতেও পরিণত হবেনা।হুট করেই তো অভ্যাস গড়ে ওঠে না।বস্তুত হচ্ছে আচরণের একটি নিত্যকর্মসূচি যা প্রতিদিন পুনরায় করা হয় এবং অবচেতন ভাবে ঘটে যায়। ধরুন আপনি নিয়মিত ফেসবুক ব্যবহারকারী। আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কিংবা যখনতখন ফেসবুক ব্যবহার করতে শুরু করেছেন গভীর ভাবে। এটি হল অভ্যাস। আর যখন এই অভ্যাসটি পরিণত রূপ ধারণ করবে তখন আপনার মস্তিষ্ক আপনাকে সেই কার্যসম্পাদন করার জন্য ক্রমাগত সংকেত দিবে। এটিকে তখন বলা যাবে "ফেসবুক এর নেশা"।আশা করি বুঝেছেন।
2813 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy