কিভাবে উনার হাত থেকে আমি মুক্তি পাবো?
1 Answers
আমি খুজে খুজে কেবল আপনার একটি উত্তর খুজে পেলাম যেটি লুকায়িতকরন করা হয়েছে। আপনি mm kit বিষয়ক উত্তর প্রদান করেছিলেন। কিন্তু আপনার উত্তরটি যথাযথ হয়নি। উত্তরে তেমন কোন তথ্য নাই, প্রশ্ন অনুযায়ী উত্তরটি পূর্নতা পায়নি তা প্রকাশযোগ্য ছিলনা বলে লুকায়িতকরন করা হয়েছে। এতে অভিযুক্ত ব্যক্তির দোষের কিছু দেখছিনা। আপনি সকল উত্তরের কথা বলেছেন যা খুজে পেলাম না, কাজেই এমন অভিযোগ করবেন না। নতুবা লিংক প্রদান করুন। আর একটি উত্তর প্রকাশিত হয়নি তাতেই এত বড় অভিযোগ কেন ভাইয়া? আইডি বাতিল কেন? শান্ত হোন। প্রশ্নগুলো পড়ুন, বুঝুন তারপর যথাযথ তথ্যপুর্ণ উত্তর প্রদান করুন দেখবেন উত্তর প্রকাশিত হচ্ছে। তখন ভাল লাগবে। আপনি নতুন। নতুনদের প্রথম প্রথম একটু সমস্যা হয় কারন তারা না বুঝে ছোট এক টুকরো লিখেই উত্তর দেন। ধোর্য ধরুন। অন্যের উত্তর পড়ুন, নিজে শিখুন, আমাদেরও শেখান যেটা আপনি সুন্দর জানেন। এখানে কিন্তু আমরা একটা পরিবারের মত, কেউ কারও শত্রু নই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আর আপনি আমাকে মেসেজ করেছেন মনে হয়, কিন্তু আপনার আইডি হয় ভেরিফায়েড নয় অথবা আপনার মেসেজিং অপশন ডিজেবল করা আছে তাই আমি আপনার মেসেজ দেখতে পাচ্ছিনা, রিপ্লাই করতে পারছিনা। আপনি আইডি ভেরিফাই করুন ,মেসেজ এনাবল করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy