নতুন ব্যচেলর বাসায় উঠেছি, বাকি দুইজনের সাথে মানিয়ে নিব কিভাবে?
শহরে নতুন বাসায় উঠেছি। বাসায় আমরা তিনজন। সবাই গ্রামে একই উপজেলার ছেলে। আমার সাথে বাকি দুইজন একে অপরের পাড়ার ভাই। আমি গ্রামের অন্য পাড়ায় থাকি। একজন আমার এক বছরের ছোট। তবে আমরা একজন আরেকজনকে এখনো তুমি করেই ডাকি। আরেকজন আমাদের দুজনেরই বড়ভাই। এখন ওরা একসাথে থাকলে অনবরত কথা বলতেই থাকে। আমি একটু মিতভাষী। তাই তাদের সাথে তাল মিলিয়ে কথাবার্তা বলতেই পারিনা। এখন ওদের সাথে বন্ধুত্বপূর্ণ বা মিশতে গেলে কি করতে হবে?
2888 views
2 Answers
ব্যাচেলর লাইফে বন্ধুত্ব বা মানিয়ে নেওয়াটা তেমন কঠিন না, নতুন হলে প্রথমে একটু কষ্ট হবে। পরবর্তীতে সব ঠিক হয় যায়। সব মিলিয়ে সময়ের ব্যাপার। তবে একটু একটু তাদের সাথে মেলামেশা করার চেস্টা করুন। নিজের দুঃখ কষ্টের কথা কম বলে তাদের দুঃখ কষ্টের কথা বেশি বেশি শুনুন, তাহলে দেখবেন তারাই অাপনাকে অাপন বানানোর চেস্টা করবে। ধন্যবাদ।
2888 views
Answered
আপনি উনাদের সাথে বন্ধুত্ত করতে চাইলে উনাদের স্পর্শে থাকার চেষ্টা করুন। উনারা বেশি কথা বলে আপনি উনাদের সাথে তাল না মিলিয়ে নিজের কাজ করবেন। এবং সব সময় ফ্রি মাইন্ড এ থাকবেন। তাহলে কোন সমস্যা হবে না। যখন উনারা বুঝতে পারবে বেশি কথা বললে আপনার সমস্যা হয় তখন ঠিকি লিমিট এর মধ্যে কথা বলবে।
2888 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy