কাযা নামাজ কিভাবে পড়বে?

যদি কারো জীবনের ৪,৫ বছরের নামাজ কাযা হয়ে যায় তাহলে সে তার কাযা কিভাবে পড়বে? নিয়ত কিভাবে করবে? প্রতি ওয়াক্তের কাযা কি ঐ ওয়াক্তেই পড়তে হবে?
2681 views

1 Answers

ভুলবশত কিংবা অন্য কোনো বিশেষ কারণে কোনো ওয়াক্তের নামাজ আদায় করতে না পারলে এই নামাজ পরবর্তীতে আদায় করাকে কাজা নামাজ বলা হয়। ফরজ কিংবা ওয়াজিব নামাজ ছুটে গেলে তার কাজা আদায় করা আবশ্যক। সুন্নত কিংবা নফল নামাজ আদায় করা না গেলে কাজা আদায় করতে হয় না। কাজা নামাজ আদায় করার সময় অন্তর থেকে নিয়ত করতে হবে যে আমি অমুক দিনের অমুক ওয়াক্তের নামাজ কাজা আদায় করছি। আর যদি দিন তারিখ মনে না থাকে, এমতাবস্থায় এভাবে নিয়ত করতে হবে আমি আমার জীবনের সর্বপ্রথম জোহর নামাজের কাজা আদায় করছি। এভাবে প্রত্যেক ওয়াক্ত কাজা নামাজ আদায় করার সময় নিয়ত করতে হবে। আর ততদিন পর্যন্ত কাজা নামাজ আদায় করতে থাকবে, যতক্ষণ না ওই ব্যক্তির মন এ সাক্ষ্য দেবে যে, তার জিম্মায় কোনো নামাজ কাজা নেই। কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হলো প্রত্যেক নামাজের সময় একাধিক ওয়াক্তের কাজা আদায় করে নেয়া। যেমন কোনো ব্যক্তি আসরের নামাজের আজানের পর সেদিনকার ফরজ নামাজ পড়ার আগে কাজা আসরের নামাজ আদায় করল পরে সেদিনকার নামাজ পড়ল। এভাবে কাজা নামাজ আদায় করতে করতে একসময় যখন মনে হবে তার আর কোনো নামাজ কাজা নেই, তখন কাজা নামাজ পড়া বাদ দিয়ে নফল নামাজের মনোযোগী হবে। কাজা নামাজ কম বেশি হলে; সে ক্ষেত্রে আদায়ের সুবিধার্থে এ নামাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ১. ফাওয়ায়েতে কালিলঃ কাজা নামাজ পাঁচ ওয়াক্তের কম হলে তাকে ফাওয়ায়েতে কালিল বা অল্প কাজা বলে। ২. ফাওয়ায়েতে কাছিরঃ পাঁচ ওয়াক্তের অধিক নামাজ কাজা হলে; তা যত দিনের নামাজই হোক না কেন তাকে ফাওয়ায়েতে কাছির বা অধিক কাজা বলা হয়। উভয় কাজা আদায়ের নিয়ম ফাওয়ায়েতে কাজা বা অল্প কাজা নামাজ ওয়াক্তিয়া নামাজের ধারাবাহিকতায় এক সঙ্গে আদায় করা। আর ফাওয়ায়েতে কাছির বা বেশি কাজা নামাজ সকল ওয়াক্তিয়া নামাজের পূর্বে পড়া। জীবনে যে নামাজ পড়ে নাই বা কত ওয়াক্ত নামাজ তরক হয়েছে তাহার হিসাবও নাই। সে ব্যক্তি যদি এখন সব নামাজের কাজা আদায় করতে চায়; তবে সে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে প্রত্যেক ওয়াক্ত নামাজের কাজা আদায় করতে থাকবে। এভাবে নামাজ আদায়কে ‘ওমরি কাজা’ বলে। এ নামাজ আদায়ে অনেক সাওয়াব রয়েছে। যাদের নামাজ কাজা হয়েছে তাদের জন্য কাজা আদায় করা আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথ নিয়মে কাজা নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

2681 views Answered

Related Questions

Next steps