ব্রন থেকে চিরদিনের জন্য নিরাময় পাব কিভাবে?
5 Answers
ডক্টর এর চিকিৎসায় না কমলে আপনি প্রচুর পরিমানে পানি খান এতো বিষাক্ত পদার্থ প্রসবের সাথে বের হয়ে যাবে।এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান।ব্রণ নিয়ে চিন্তা করার কিছু নাই।বয়সের সমস্যা শেষ হয়ে গেলে কমে যাবে এমনিতেই।
১.আপনি yc spot ক্রিমটি ব্যবহার করতে পারেন যদি আপনার স্কিনে ব্রণের দাগ থাকে।
২.প্রতিদিন রাতে এলোভেরা জেল ব্যবহার করবেন মুখে এবং ৩০মিনিট পর ধুয়ে ফেলবেন।আপনি টানা ২মাস ব্যবহারেই সর্বোত্তম ফল পাবেন। আপনি এটি দিনে একবার এবং রাতে একবার ব্যবহার করলে আরো ভাল ফল পাবেন।
৩.সপ্তাহে ৩দিন মুলতানি মাটি গোলাপজল পেস্ট করে মুখে ব্যবহার করবেন।
৪.সপ্তাহে একদিন টকদই,সামান্য হলুদ এবং গোলাপজল একত্রে করে পেস্ট বানিয়ে মুখে লাগান।
৫.ভাল মানের ফেসওয়াশ ব্যবহার করুন।
৬.প্রতিদিন ২-৩ বার গোলাপজল দিয়ে মুখ ধুবেন।
৭.প্রচুর জল পান করুন।
৮.ব্রণ হলে তা নখ দিয়ে খুঁটবেন না।
৯.ভাজাপোড়া এবং কোল্ড ড্রিঙ্ক কম সেবন করুন।
আপনি এই নিয়মে টানা ১মাস চলুন,দেখুন আপনি ধীরে ধীরে ব্রণের হাত থেকে মুক্তি পাবেন চিরতরে।
(বিঃদ্রঃ এই পদ্ধতিতে আমি ব্রণ নির্মুল করেছি)
আমি কিছু tips দিচ্ছি
- ব্রণের উপর টুটপেস্ট লাগিয়ে রাখুন।
- নিমপাতা বেটে সম্পূর্ণ মুখে লাগান।
- এক টুকরো রসুন থেঁতলে ব্রণের উপর লাগান।
- মুখে মধু ব্যবহার করতে পারেন।
- পেঁপে পেস্ট করে ব্রণের উপর লাগান।
আপনি ব্রণ দূর করার জন্যে নিম্নোক্ত কিছু কাজ করুন (→)
-
ত্বকে ঘুমানোর পূর্বে বরফ ঘষতে পারেন। নিয়মিত এটি করুন।
- সামান্য মধু ও দারুচিনির গুড়ো ত্বকে লাগাতে মিশিয়ে ত্বকে লাগাতে পারেন।
- ত্বকে গরম জলে ভাপ নিতে পারেন এতে ব্যাথা দূর হবে।
-
২ চামচ বেসন, ১ চা চামচ কাঁচা হলুদ বাটা, ১ চা চামচ কমলার খোসা বাটা একসাথে মিশিয়ে পেষ্ট তৈরি করুন।
- টমেটো ব্লেন্ড করে রস এর সাথে লেবুর রস মিশিয়ে তুলো দিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে নিতে পারেন৷
- আপনি নিয়মিত ৮-১০ ক্লাস পানি পান করবেন।
- ব্রণ গুলোতে হাত না লাগাবেন না ও ৭–৮ ঘন্টা ঘুমাবেন।
- দুশ্চিন্তা থাকলে কমাবেন দুশ্চিন্তা থেকেও ব্রণ হতে পারে। দুশ্চিন্তা চেহারার উপর প্রভাব ফেললে ব্রণ হয়।
- অত্যাধিক ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার ত্যাগ করুন।
- ত্বক সবসময় পরিষ্কার রাখুন এবং যত্ন নিন।
- আপনি জিঙ্ক ও ভিটামিন ই যুক্ত খাবার গ্রহণ করুন।
আপনি ডাক্টারের পরামর্শ অনুযায়ী ব্রনের জন্য GM - 60 FACEWASH ও CLINDAX- B GEL ব্যবহার করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy