2 Answers
আপনার কবিতা গুলো পত্রিকা, ইন্টারনেট ব্লগ সহ বিভিন্ন শিক্ষানীয় আয়োজনে প্রকাশ করুন। আপনার কবিতা বেশ ভালো হলে ঐসব মাধ্যমে জনপ্রিয়তার মধ্য দিয়ে আপনি কবি হিসেবে পরিচিত হতে পারবেন, যেরকমটা ইতিহাসের বিভিন্ন কবিদের জীবনেও দেখা গিয়েছে। শুধু নিজের ডায়রীতে লিখে প্রকাশ না করলে আপনিও কবি হিসেবে পরিচিত হতে পারবেন না।
আপনার লেখা কবিতা গুলির মান ভাল বা উন্নত হলে তা আপনি কোনো ভাল পত্রিকা বা ম্যাগাজিন এ ছাপানোর জন্য আবেদন করতে পারেন। মানসম্মত কবিতা হলে আপনার কবিতা তারা ছাপাবেন। এছাড়া আপনি নতুন কবি হিসেবে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানে গিয়ে আপনার কবিতার একটি বই বার করার জন্য আবেদন করুন।আপনার কবিতাগুলিকে বই এর মাধ্যমে প্রকাশ করুন।এছাড়া প্রতিবছর বই মেলাতে কিছু প্রকাশনা প্রতিষ্ঠান নতুন কবিদের বই ছাপায়। খোজ নিয়ে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন।আর এভাবেই লোকে আপনার কবিতা পড়বে,আপনি কবি আখ্যা পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy