আমার মুখে কিছু কিছু ব্রণ আছে,ব্রণের দাগ ও আছে।এখন কিভাবে এই ব্রণ ও দাগ গুলো ঠিক করা যাবে?
প্রায় ৫-৬ বছর ধরে মুখে ব্রণ।কোনো ধরনের ফেসওয়াস ও ব্যবহার করিনা।কিভাবে ব্রণ ও দাগ মুছা যাবে?
12416 views
4 Answers
এলোভেরার জেল এবং লেবুর রস পেস্ট করে রোজ ব্যবহার করুন। ব্রণের জায়গায় মধু ম্যাসাজ করতে পারেন। কোনোরকম ক্রিম ব্যবহার করবেন না। ওইগুলির সাইড ইফেক্ট অনেক। আপনি ব্রণের লালচে জায়গায় টুথপেস্ট লাগিয়ে রাখুন সারারাত। সকালে ধুয়ে ফেলুন।
12416 views
Answered
আপনি নিম্নোক্ত কিছু কাজ করুন
- ব্রণেরদাগ দূর করতে মধু একটি কার্যকারি উপাদান। রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে মধু লাগান। সারারাত তা রেখে সকালে ঘুম থেকে উঠে তা ধুয়ে ফেলুন। সাথে গোলাপজল মিশিয়ে নিতে,পারেন।
- মধুর সাথে দারুচিনি গুঁড়া মিশিয়ে শুধুমাত্র দাগের উপর লাগিয়ে ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চাইলে সারারাতও রাখতে পারেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মুখের দাগ দূর হয়ে গেছে।
- ২-৩ টি এস্পিরিন ট্যাবলেট এর সাথে ২ চামচ মধু ও ২-৩ ফোঁটা পানি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন।
- ২ টেবিল চামচ বেকিং সোডা ও সামান্য পানি একসাথে মিশিয়ে মুখে ২-৩ মিনিট ঘষুন এবং শুকানোর জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন। সপ্তাহে অন্তত দু'দিন এটি ব্যাবহার করুন, ভালো ফল পাবেন।
- দিনে দুইবার অ্যালোভেরা জেল মুখে লাগান এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি শুধুমাত্র ব্রণের দাগই দূর করবে না, বরং আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং টানটান হবে।
12416 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy