সদ্য wife কে নিয়ে কক্সবাজার বেড়াতে যেতে যাচ্ছি,ওখানে থাকা কতটা নিরাপদ, ভাল হোটেল কিভাবে পাবো?

কোন সমস্যা হবে না তো,আমাদের চট্রগ্রামে পরিচিত কেউ নেই! আজকাল নিজের বৌ নিয়ে ঘুরলেও মানুষ কুদৃষ্টিতে দেখে,বখাটে ছেলেদের পাল্লায় পরবো না তো?      
3419 views

2 Answers

দেখুন,ভাল খারাপ সব জায়গাতেই রয়েছে। কক্সবাজার আমি নিজেও বেশ কয়েকবার গেছি। কোনোরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়িনি কখনো।  আপনারা সতর্কতার সাথে থাকবেন এবং রাতে বাইরে না ঘোরাই উত্তম। আপনার সুবিধার্থে আপনাকে কয়েকটি হোটেলের ঠিকানা দিলাম। আপনি যদি ভাল মানের হোটেল খোঁজেন তাহলে সি-গাল বেস্ট। এখানে সর্বনিম্ন ৩ হাজার ৭৫৭ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯ হাজার ৮৭০ টাকা প্রতিরাতের জন্য কক্ষপ্রতি ভাড়া নেয়া হয়।  এদের অফ সিজনে ডিসকাউন্ট থাকে। হোটেল সি-গালের টেলিফোন নাম্বার হলো ০৩৪১-৬২৪৮০ থেকে ৬২৪৯১ পর্যন্ত। আরেকটি হোটেলের কথা বলছি যেটায় আমি ব্যক্তিগত ভাবেই থেকেছি। সেটি হল হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল। সর্বনিম্ন ৯৬০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ টাকা রুম ভাড়া রয়েছে। টেলিফোন নাম্বার হলো ০৩৪১-৬২৮৮১ থেকে ৬২৮৮৫ পর্যন্ত। মোবাইল ০১৮১৯৫১৯৭১৯ ও ০১৭১১৩৪১১৬৪। কক্সবাজার শহরে মাঝারি মানের যে হোটেল ও গেস্ট হাউসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো ঐতিহ্যবাহী হোটেল সায়মান (০৩৪১-৬৩৯০০)। অন্যান্য গুলির কথা জানিনা সঠিক।

3419 views Answered

আশা করি হবেনা তারপরেও বখাটের কাজ হচ্ছে ধান্দা করা নিচের বিষয় গুলো মেনে চললে অসুবিদা হবেনা বলে আশা করি 1/ আপনি বেশি লোকজনের কাছে থাকবেন 2/ স্ত্রী সাথেই রাখবেন 3/কাবিন নামা সঙ্গে নিবেন4/ কেউ আপনাকে ফলো করলে এড়িয়ে যাবেন 5/ সন্ধার আগে হোটেলে ফিরে যাবেন 6/ প্রয়োজনে পুলিশের সাহায্য নিবেন

3419 views Answered

Related Questions

Next steps