1 Answers
জ্বিনদের বংশ বিস্তার রয়েছে। তবে কিভাবে তারা জন্ম গ্রহণ করে, কিভাবে মৃত্যু বরণ করে, কি কর্ম করে, কি ধরনের পোষাক পরে এগুলো সম্পর্কে কোন তথ্যই কুরআন-হাদীছে পাওয়া যায় না।
তবে যেহেতু রাসূল (সাঃ)-কে জ্বিন ও মানব জাতির জন্যও প্রেরণ করা হয়েছে। অতএব তারাও কবর দেয়ার ইসলামী রীতি অবশ্যই মেনে চলতে বাধ্য। তবে তার ধরণ মানুষের অজানা। আল্লাহ সুবহানাহু তা 'আলা বলেন "তবে কি তোমরা আমাকে ছেড়ে শয়তানকে এবং ওর বংশধরকে অভিভাবক হিসেবে গ্রহন করছো? ওরা তো তোমাদের দুশমন" [সুরা কা’হফ আয়াত - ৫০] অন্য আয়াতে আল্লাহ বলেন "তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জ্বীন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি।" [সুরা আর-রহমান আয়াত - ৫৬] এ থেকে বোঝা যায় যে জ্বীনেরাও বংশবিস্তার করে ও জ্বীনদেরও শারীরিক চাহিদা ঠিক আছে মানুষের মতই।
বিখ্যাত মুফাসসির তাবেঈ হযরত কাতাদাহ (রঃ) বলেনঃ "জ্বীনদের বংশবিস্তার সেইভাবেই চালু আছে যেভাবে মানুষেরা চালাচ্ছে। তবে তাদের জন্মহার মানুষের তুলনায় অনেক বেশী।" [ইবনে হাতীম ও কিতাবুল উযমাহ] জিনদেরকেও ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে [সুরা যারিয়াত আয়াত - ৫৬] ক্বিয়ামতের দিন তারা জিজ্ঞাসিত হবে [সূরা আন‘আম আয়াত - ১৩০] জ্বিনরা রাসূল (সাঃ)-এর নিকট দ্বীন শেখার জন্য এসেছিল। [সুরা জ্বিন আয়াত - ১,সুরা আহকাফ আয়াত - ২৯]
রাসুল (সাঃ)তাদের নিকট ইসলাম প্রচারের জন্য গিয়েছেন [ছহীহ তিরমিযী হা/৩২৫৮] তাদের মধ্য থেকে অনেকে ইসলামও গ্রহণ করেছে [ছহীহ আবুদাঊদ হা/৫২৫৭] অতএব শরী‘আতের বিধান তাদের জন্যও প্রযোজ্য।
[গুগল থেকে কপি করে সামান্য সম্পাদনা করেছি| তথ্যসূত্র - এখানে]
2823 views
Answered