2 Answers
ভালো মানুষ হওয়ার পূর্বশর্ত হলো একটি আদর্শ চরিত্র। একটি চরিত্রবান মানুষকে সকলে ভালোবাসে। চরিত্রবান মানুষ হতে আপনাকে সদা সত্য কথা বলতে হবে ও অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে হবে। বিপদের সময় মানুষের পাশে আপনাকে থাকতে হবে।
ভালো মানুষ সবার মাঝে না হয়ে নিজের কাছে হওয়া উচিৎ। বাকিদের কথা তখন আসে না, সবাই এমনিতে সন্তুষ্ট হয়ে যায়। ভালো মানুষ হতে গেলে সবার আগে মানুষের মানসিকতা বোঝার ক্ষমতা থাকতে হবে। সবার সাথে সবার মানসিকতা অনুসারে ব্যবহার করতে হবে। নিজের মাঝে শুধুমাত্র সততা এবং সময়নিষ্ঠতা এদুটি গুণ গড়ে তুলতে হবে যার সাথে ডালপালার মত বহু গুণ চলে আসবে। নিজের কাজ মনোযোগ দিয়ে করা, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা। এই তিনটি কাজ করলে অবশ্যই আপনি একজন ভালো মানুষ হয়ে উঠবেন। এর পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চায় অগ্রসরী হতে হবে যেন কোনো স্থানে ত্রুটি না থাকে। বাস্তবতা বুঝে সব ধরনের পরিস্থিতির সামাল দেবার ক্ষমতা থাকতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy