ভালোবেসে বিয়ে করার জন্য আট বৎসর যাবত বাড়ি যেতে পারছিনা।কিভাবে বাড়িতে যাওয়া যাবে?
3 Answers
আপনার উচিৎ আপনি নিজে বা আপনার কোন নিকটাত্মীয়ের মাধ্যমে আপনার মা- বাবাকে বুঝানো। বিশেষ করে আপনার মাকে বুঝাবেন। মায়েদের মন নরম থাকে, তাই সহজে রাজী হবেন। এবং তিনিই পারেন আপনার বাবাকে সহজে রাজী করাতে। এবং ফোনে আপনার সন্তানকে তাদের সাথে কথা বলিয়ে দিতে পারেন, এতে করেও উনাদের মন গলতে পারে।
প্রথমে আপনি বাসায় গিয়ে মায়ের পা ধরে কান্নাকাটি করে মাফ চাবেন মায়ের মন অনেক নরম সন্তানের জন্য তার পর মাকে দিয়ে সবাইকে ম্যানেজ করতে পারবেন ইনশাআল্লাহ
আপনি আত্নীয়দের মধ্যে খুব কাছের কাউকে ধরুন যে এ ব্যাপারে পরিবারকে বুঝাতে সক্ষম|নিজের কৃতকর্মের দায় স্বীকার করে পরিবারের কাছে ক্ষমা চান| বাবা-মার কাছে বিনয় করে বলুন তারা যেন আমাদের মেনে নেয়|আর এমন কোন কাজ করব না যাতে পারিবারিক মান নষ্ট হয়|মাকে ভিন্নভাবে বুঝানোর চেষ্টা করেন| পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন|প্রতিনয়ত পরিবারের সাথে ফোন কথা বলুন সাথে সন্তানকেও কথা বলান| আপনার উপার্জিত কিছু টাকা বাবা-মায়ের কাছে পাঠান নিশ্চয় ওদের মন গলবে|আপনার কল্যাণময় জীবন কাম্য|
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy