1 Answers
যদি আপনি Highway দিয়ে প্রাইভেট গাড়ি করে আসেন সেক্ষেত্রে সুনামগঞ্জ বাইপাস দিয়ে শর্টকাট রাস্তা আছে। আর যদি বলেন বিশ্বনাথ থেকেই কামাল বাজার যাবেন তাহলে ধরে নিলাম আপনি বিশ্বনাথ থানার সামনে আছেন।
এবার একটা Bridge আছে। এটার পাড় হোন। যদি CNG দিয়ে যেতে চান তাহলে Bridge এর ডান দিকে সিড়ি দিয়ে আছে নীচে নামুন এটা দিয়ে। এরপর কামাল বাজারের CNG পাবেন একটু সামনে গেলেই। এই রাস্তাটি সম্ভবত রাজনগর রোড নামে পরিচিত।
আর যদি গাড়ি করে আসেন তাহলে ব্রীজ পাড় হয়ে খাজাঞ্চির রাস্তা ধরতে পারেন। খাজাঞ্চি গিয়ে আবার কিছুটা ডানে যেতে হবে। আমার জানামতে রাস্তা মোটামুটি ভালই যদি ইদানিং এর মধ্যে নষ্ট না হয়ে থাকে। আর সমস্যা হলে মানুষকে জিজ্ঞাসা করলেও বলে দিবে। কারণ কামাল বাজার মোটামুটি পরিচিত যায়গা এখানকার লোকের কাছে। আর Google Maps যদি থাকে তাহলে তো কথাই নেই।
দূরত্ব, সময় আর রুটের জন্য ছবি দেখুন। ধন্যবাদ।
2643 views
Answered