3 Answers
তেজপাতা তেজপাতা তেলাপোকা দূর করতে সাহায্য করে। কয়েকটা তেজপাতা গুঁড়া করে নিন। যেসকল স্থানে তেলাপোকা আসতে পারে সেখানে তেজপাতার গুঁড়া রেখে দিন। তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। এটি তেলপোকা মারবে না কিন্তু তেলপোকাকে ঘর থেকে দূরে রাখবে। বেকিং সোডা ও চিনি সমপরিমাণে বেকিং সোডা এবং চিনি মিশিয়ে নিন। এবার যেসব ঘরে তেলাপোকা আনা গোনা সেখানে ছিটিয়ে দিন। তেলাপোকা এটি খাওয়ার সাথে সাথে মারা যাবে।
তাসলা নামক একধরনের বিষ বাসাবাড়ির বিভিন্ন যায়গায় স্প্রে করলে মশা,মাছি ও তেলাপোকার। ৫মিনিটের মধ্যে ধংস হয়েযায়।
তেলাপোকার যন্ত্রণা থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়ার খুবই সহজ উপায়।
যা যা লাগবে
- ২০ গ্রাম বোরিক এসিড (যে কোনো ফার্মেসীতে পাওয়া যাবে) - ১ টেবিল চামচ আটা - পরিমাণ মতো পানি
পদ্ধতি
- সমপরিমাণে বোরিক এসিড ও আটা একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে অল্প অল্প করে পানি যোগ করতে থাকুন।
- সাবধানে হাত দিয়ে আটা মাখাতে থাকুন রুটির ডো তৈরির মতো। বেশী নরমও না এবং বেশী শক্তও নয় এমন ডো তৈরি করে নিন।
- এরপর এই ডো দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন। এবং এই ছোট ছোট বল ঘরের কোণে এবং তেলাপোকা আসার স্থানে ছড়িয়ে দিন রাতের বেলা।
- ৩ দিন বা এক সপ্তাহ পরে পরীক্ষা করে দেখুন। দেখবেন এই খাবারটি খেয়ে তেলাপোকা মারা পড়ছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy