4 Answers

এখান থেকে বিরিয়ানি রান্নার উপকরণ সহ রান্নার নিয়ম দেখুন।

2946 views Answered

আসুন জেনে নেই গরুর মাংসের বিরিয়ানির রাঁধবার একটি চমৎকার রেসিপি।  উপকরণ- গরুর মাংস- ১ কেজি পোলাওর চাল- ১ কেজি পিঁয়াজ বেরেস্তা- ১ কাপ আদা বাটা- ১ টেবিল চামচ রসুন বাটা- ১ টেবিল চামচ জিরা বাটা- ১ চা চামচ শাহি জিরা বাটা- ১/২ চা চামচ জায়ফল ও জয়ত্রী বাটা- ১ চা চামচ ধনিয়া গুঁড়া- ১ চা চামচ মরিচে গুঁড়া- ১ চা চামচ গরম মসলা গুঁড়া- ১ চা চামচ তেল- ১/৪ কাপ ঘি- ৩/৪ টেবিল চামচ চিনি সামান্য লবণ স্বাদ মত টক দই- ১/২ কাপ আস্ত গরম মশলা (এলাচ দারচিনি লবঙ্গও)- ৩/৪ টি করে আলু বোখারা- ১০ টি আলু- ৮/১০ টুকরা কিসমিস- ইচ্ছা মতন জাফরান- অল্প একটু (২ টেবিল চামচ দুধে গোলানো) পানি- ৭ কাপ কেওড়া পানি- ইচ্ছা কাঁচা মরিচ- ৫/৬ টি এছাড়াও কালো এলাচ ১ টি, সাদা এলাচ ৫ টি, গোল মরিচ ১০/১২ টা, কাঠ বাদাম ১৫ টি একত্রে বেটে নিতে হবে। প্রণালী- মাংস বড় টুকরো করে কেটে নিতে হবে। তারপর টক দই, আদা- রসুন বাটা, ১/২ কাপ বেরেস্তা বেরেশ্তা, জিরা বাটা, শাহী জিরা বাটা, জায়ফল- জয়ত্রী বাটা, মরিচের গুরা, ধনিয়ার গুঁড়া, কালো এলাচ-লবঙ্গ- সবুজ এলাচ-দারচিনি- কালো গোল মরিচ- কাঠ বাদাম বাটা, গরম মশলা গুঁড়া দিয়ে মাখিয়ে রাখতে হবে ২/৩ ঘণ্টা। চাইলে আগের দিন রাতেও মাখিয়ে রাখতে পারেন। তারপর তেল গরম করে আস্ত গরম মশলার ফোড়ন দিয়ে মাংস কশিয়ে অল্প পানি দিয়ে রেঁধে নিতে হবে। আলু লাল করে ভেজে সাথে দিয়ে দিতে হবে। মাংসে ঝোল থাকবে না, মাখা মাখা হয়ে তেল ভেসে উঠবে। এবার হাঁড়িতে ঘি গরম করে আবার আস্ত গরম মশলা দিতে হবে। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিতে হবে। বাকি বেরেস্তা গুলো দিয়ে চাল ভালো করে ভাজতে হবে। কিসমিস, চিনি ও আলু বোখারা দিতে হবে। চাল ভাজা হয়ে গন্ধ ছড়ালে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। এরপর মাংস ঢেলে দিয়ে নারতে হবে ভালো করে। ফলে চাল ও মাংস মিলে যাবে। আঁচ থাকবে মাঝারি। পানি শুকিয়ে আধা সিদ্ধ চাল ভেসে উঠলে জাফরান গোলানো দুধ ছিটিয়ে হাঁড়ির মুখ ঢেকে দিতে হবে। হাঁড়ির নিচে একটি তাওয়া বসিয়ে চুলার আঁচ একদম কম করে বিরিয়ানি দমে দিতে হবে। ১৫/২০ মিনিট পর ঢাকনা সরিয়ে উলটে পালটে দিতে হবে বিরিয়ানি। কেওড়া পানি ও কাচা মরিচ ছিটিয়ে আরও ১০ মিনিট দম দিয়ে পরিবেশন করতে হবে গরম গরম। অপরে ছিটিয়ে দিতে পারেন বাদাম কুচি ও বেরেশ্তা। সাজাবার জন্য ব্যবহার করতে পারেন ডিম। এই বিরিয়ানি ফ্রিজেও ভালো থাকে বেশ কিছুদিন। তাই ঢাকনা দেয়া পাত্রে সংরক্ষণ করতে পারেন। খাবার পূর্বে অল্প আঁচে দমে দিয়ে দিবেন হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে। দেখবেন কেমন সুন্দর গরম হয়েছে। মনেই হবে না যে ফ্রিজে রাখা বিরিয়ানি!

2946 views Answered

বিভাগ ঠিক করেন। এটা এই বিভারে প্রশ্ন না।

2946 views Answered

গরুর গোশত দিয়ে বিরিয়ানী রান্নার সহজ ও সুস্বাদু রেসিপি

উপকরণ: গরুর গোশত ১ কেজি (বড় করে কাটা)। পোলাও চাল ৪ কাপ ও পানি ৮ কাপ। তেজপাতা ২টি। মরিচগুঁড়া ১ চা-চামচ। পেঁয়াজকুচি ১ কাপ। এলাচ ৩টি। দারুচিনি ৩ টুকরা। জায়ফল আধা ও জয়ত্রী ২টা- গুঁড়া করা। গরম মসলাগুঁড়া ১ টেবিল-চামচ। আদা-বাটা ২ টেবিল-চামচ। রসুনবাটা দেড় টেবিল-চামচ। সরিষার তেল আধা কাপ ও সয়াবিন তেল আধা কাপ। কেওড়া জল ও গোলাপ জল ১ টেবিল-চামচ। আস্ত কাঁচামরিচ ১২-১৫টি। লবণ পরিমাণ মতো। পাঁচফোড়ন গুঁড়া ১ চা-চামচ। ধনে ও জিরা গুঁড়া ১ চা-চামচ করে।

পদ্ধতি: চুলায় প্যান দিয়ে সরিষার তেল ও সয়াবিন তেল মিশিয়ে গরম করুন। তারপর পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভেজে গোশত ও সব মসলা ঢেলে কিছু সময় নাড়াচাড়া দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন।

যদি গোশত থেকে বেশি পানি ওঠে তাহলে আর পানি দেয়ার দরকার নেই। ইচ্ছে করলে গোশতটা প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন।

বেশ কিছুক্ষণ পর গোশতটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। শুধু গোশতটা উঠিয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল ঢেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে।

এবার হাল্কা গরম পানি দিয়ে ঢেকে দিন। যখন পানি প্রায় শুকিয়ে আসবে তখন তুলে রাখা গোশতগুলো ঢেলে নাড়াচাড়া করে চুলার আঁচ একদম কমিয়ে বা চুলার উপর লোহার তাওয়া দিয়ে উপরে পাতিল বসিয়ে ঘণ্টা খানেক রেখে মাঝে মাঝে নেড়ে দিতে হবে।

এবার কাঁচামরিচ দিয়ে দিন। নামানোর আগে কেওড়া ও গোলাপ জল এবং একটু সরিষার তেল উপর দিয়ে ঢেলে নামাতে হবে।

ব্যাস হয়ে গেল গরুর গোশতের বিরিয়ানী।

2946 views Answered

Related Questions

Next steps