৪ টি ছাগলের মূল্য ১ টাকা, ১ টি গরুর মূল্য ১ টাকা ও ১ টি মহিষের মূল্য ২০ টাকা হলে ১০০ টাকা দিয়ে তিনটি প্রানীই ১০০ টি ক্রয় করতে হবে, কিভাবে?
প্রশ্ন হলো এখানে কয়টি গরু, কয়টি ছাগল ও কয়টি মহিষ নিলে ১০০ টাকাও খরচ হবে আবার ১০০ টি প্রানীও পাওয়া যাবে,
অবশ্যই তিনটি প্রানীই থাকতে হবে আবার ১০০ টাকায় ১০০ টি প্রানীও ক্রয় করতে হবে।
3027 views
2 Answers
৭৬টি ছাগল,২১ টি গরু এবং ৩ টি মহিষ কিনলে ১০০ টাকায় ১০০ টি প্রাণী ক্রয় করা যাবে।
ব্যাখ্যা:
-
৪ টি ছাগলের মূল্য ১ টাকা,
সুতরাং ১টি ছাগলের মূল্য (১÷৪)=০.২৫ টাকা।
অতএব ৭৬ টি ছাগলের মূল্য=৭৬×০.২৫=১৯ টাকা।
-
অাবার, ১ টি গরুর মূল্য ১ টাকা,
সুতরাং, ২১ টি গরুর মূল্য ২১ টাকা।
-
এবং, ১ টি মহিষের মূল্য ২০ টাকা,
সুতরাং, ৩ টি মহিষের মূল্য ৬০ টাকা।
এখন, ৭৬ টি ছাগল+২১ টি গরু+৩ টি মহিষ=১০০ টি প্রাণী।
এবং ১৯ টাকা+২১টাকা+৬০ টাকা=১০০ টাকা।
3027 views
Answered
৭৬ টি ছাগল, ২১ টি গরু আর ৩ টি মহিষ কিভাবে পাওয়া গেল?
মানে এই মান গুলো আসলো কোথা হতে?
3027 views
Answered