3 Answers

১. আপেল সিডার ভিনিগার আপেল সিডার ভিনিগার আপনার মুখের কালো দাগ ছোপ দূর করার ক্ষেত্রে সব থেকে কার্যকরী| এতে বর্তমান অ্যান্টি-অক্সিডেন্ট ও জরুরি মিনারেলস আপনার ত্বকের যেকোনো রকম কালো ছোপ বা দাগ কে খুব তাড়াতাড়ি দূর করে|  Apple Cider Vinegar as Toner ব্যবহার পদ্ধতি  ২ চামচ আপেল সিডার ভিনিগার ও ২ চামচ জল মিশিয়ে নিন| কটন বল বা তুলো ওই মিশ্রণে ভিজিয়ে সারা মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করুন| পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন| এতে আপনার ত্বকের PH ব্যালেন্স স্বাভাবিক থাকে এবং মৃত কোষ গুলি পরিষ্কার হয়ে ত্বকের দাগ ছোপ দূর হবে| ২. হলুদ আমাদের ত্বকে ফ্রি রাডিক্যাল ড্যামেজ এর ফলে যে কালো ছোপ বা পিগমেনটেশন তৈরী হয় তা খুব সহজেই দূর হয় হলুদের ব্যবহারে| হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা এই ধরনের ক্ষতির হাত থেকে স্কিন কে রক্ষা করে| এছাড়া রোদের তাপে যে কালসিটে পরে মুখে তা এই হলুদের ব্যবহারে দূর হয়| হলুদ পদ্ধতি ২ চামচ হারবাল হলুদ গুঁড়ো, এক চামচ লেবুর রস ও কাঁচা দুধ মিশিয়ে পেস্ট মত বানিয়ে যে সমস্ত স্থানে কালো ছোপ বা দাগ গুলি আছে সেখানে মাখুন| ১০ মিনিট অপেক্ষা করুন ও হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন| ৫ থেকে ৭ দিনের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন| ৩. শশা এক রাতের মধ্যেই যদি দাগ ছোপ থেকে মুক্তি চান তাহলে ব্যবহার করুন শশা| শশা আমাদের ত্বকের জরুরি ভিটামিন সরবরাহ করে এবং স্কিনটোন হালকা করে অবাঞ্ছিত কালো ছোপ হালকা করে| শসার প্যাক পদ্ধতি শশার খোসা ছাড়িয়ে মিক্সিতে বেটে জুস বের করে নিন| এবার রাতে শোবার সময় এই জুস মুখে মাখুন| সকালে ঘুম থেকে উঠে মুখ হালকা গরম জলে ধুয়ে ফেলুন| এক রাতের মধ্যেই আপনি পার্থক্য বুঝতে পারবেন| ৪. মধু মধু আমাদের ত্বক নমনীয় করার সাথে সাথে যেকোনো রকম কালো ছোপ, অবাঞ্ছিত দাগ খুব তাড়াতাড়ি এবং চিরতরে দূর করে| মধু  পদ্ধতি প্রতিদিন রাতে শোবার আগে আপনার মুখের কালো অংশ গুলিতে বা মুখে মধু মেখে নিন| সকালে উঠে পরিষ্কার ও ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন|

2915 views Answered

আপনি প্রতিদিন লেবু দিয়ে মুখ ঘসবেন এছাড়াও বেটনোভেট এন ক্রিমটিও ব্যবহার করে দেখতে পারেন।

2915 views Answered

আপনি বেটনোবেট ক্রিমটি ব্যাবহার করে দেখুন খুব কাজে দেয় রাতে লাগিয়ে ঘুমান সকালে ধুয়ে ফেলুন এতে ব্রনের সমস্যাও নির্মুল হবে দাম মাত্র ৩০টাকা

2915 views Answered

Related Questions

Next steps