3 Answers
অতীত অন্ধকার অনিশ্চিত, আর বর্তমান হল বাস্তব" এটা হল জীবন ধারণের থিওরি। আপনি যদি অতীতে কী করেছেন, কী করা উচিত ছিল, ইত্যাদি ভাবতে থাকেন, তাহলে হবে না। তেমনি ভবিষ্যতে কী হবে, কীভাবে কী করবেন, ইত্যাদি ভাবতে থাকেন, তাহলেও চলবে না। ভাবতে হবে বর্তমান নিয়ে। বর্তমানে আপনি আছেন, আপনার মা আছেন, ভাই আছে, এগুলো বাস্তব, এগুলো সত্যি। তাই এগুলো নিয়েই বেঁচে থাকতে হবে। দেখুন- সবাই যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা শুরু করে দেয়, সবাই যদি একদিন মরে যাব বলে হাত গুটিয়ে বসে থাকে, তাহলে পৃথিবী স্থবির হয়ে যাবে। এই সুন্দর পৃথিবীর কোনো মানে থাকবে না। এটা ঠিক যে, আমরা সবাই চলে যাব। আর এটাই নির্মম সত্য। কিন্তু এটা ভেবে বসে থাকলে হবে না। দেখুন- ইসলামই একথা সবচেয়ে বেশি বলে যে, আমরা সবাই চলে যাব। কিন্তু ইসলাম কখনোই এই কথা বলে না যে, যেহেতু চলেই যাবেন, তাই হাত পা গুটিয়ে বসে থাকুন! বরং ইসলাম বলে, যতদিন আছেন, চেষ্টা করে যান, সুন্দর জীবন যাপন করুন, ভালো আমল করার চেষ্টা করুন। অতীত ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে নেই। বর্তমান নিয়েই বেঁচে থাকুন। বর্তমানের সত্যতা উপলব্ধি করুন! জীবন সম্পর্কে হতাশ হবেন না। আপনি নিম্নোক্ত তিনটি বই পড়তে পারেন: ১. লা তাহযান- হতাশ হবেন না : ড. আইয আল কারনী ২. জীবন উপভোগ করুন/ সুখময় জীবনের সন্ধানে : ড. মুহাম্মাদ বিন আবদুর রহমান আল আরিফি ৩. তুমিও জিতবে : শিব খেরা
copi -মানসূর ভাই
আপনি অবশ্যই হ্যাপি থাকতে পারবেন,প্রথমে আপনাকে কিছু ধাপ মেনে চলতে হবে,
১ আপনি কোন টেনশন করবেন না।
২ আপনি যেগুলো দেখে বা শুনে আনন্দ পাবেন, সেগুলো ব্যাবহার করুন।যেমন: টিভি দেখতে পারেন,পাশাপাশি গানও শুনতে পারেন।তাহলে দেখবেন আপনি সবসময় হ্যাপি আছেন।
পৃথিবীতে সবচেয়ে অসুখী মানুষ বলা হয় তাকে যে প্রাণ খুলে হাসতে জানে না। তাই আপনি সবসময় সুখী থাকতে চাইলে প্রাণ খুলে হাসার চেষ্টা করুন।মাথা থেকে সকল অশ্লীল আর কুচিন্তা বাদ দিয়ে দিন।প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন।আর সবার সাথে সমানভাবে মেশার চেষ্টা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy