কিভাবে হ্যাপি থাকবো?

কিভাবে পরিবারের সাথে হ্যাপি থাকবো ।  আমার মনে শুধু চিন্তা আসে একদিন তো সবাই মারা যাবে ।  এই চিন্তায় আমি কখনো

হ্যাপি থাকতে পারে না ।।।  আমার কোন জিনিস কিনতে ভালো

লাগে না ।  মাথায় আসে একদিন তো মারা যাবো ।।।।

আরো মাথায় আসে ১ দিন আমার মা মারা যাবে ,  ভাই মারা যাবে ।।  এ কারনে আমি হ্যাপি থাকতে পারি না । 

2596 views

1 Answers

"অতীত অন্ধকার, ভবিষ্যৎ অনিশ্চিত, আর বর্তমান হল বাস্তব" এটা হল জীবন ধারণের থিওরি। আপনি যদি অতীতে কী করেছেন, কী করা উচিত ছিল, ইত্যাদি ভাবতে থাকেন, তাহলে হবে না। তেমনি ভবিষ্যতে কী হবে, কীভাবে কী করবেন, ইত্যাদি ভাবতে থাকেন, তাহলেও চলবে না। ভাবতে হবে বর্তমান নিয়ে। বর্তমানে আপনি আছেন, আপনার মা আছেন, ভাই আছে, এগুলো বাস্তব, এগুলো সত্যি। তাই এগুলো নিয়েই বেঁচে থাকতে হবে। দেখুন- সবাই যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা শুরু করে দেয়, সবাই যদি একদিন মরে যাব বলে হাত গুটিয়ে বসে থাকে, তাহলে পৃথিবী স্থবির হয়ে যাবে। এই সুন্দর পৃথিবীর কোনো মানে থাকবে না। এটা ঠিক যে, আমরা সবাই চলে যাব। আর এটাই নির্মম সত্য। কিন্তু এটা ভেবে বসে থাকলে হবে না। দেখুন- ইসলামই একথা সবচেয়ে বেশি বলে যে, আমরা সবাই চলে যাব। কিন্তু ইসলাম কখনোই এই কথা বলে না যে, যেহেতু চলেই যাবেন, তাই হাত পা গুটিয়ে বসে থাকুন! বরং ইসলাম বলে, যতদিন আছেন, চেষ্টা করে যান, সুন্দর জীবন যাপন করুন, ভালো আমল করার চেষ্টা করুন। অতীত ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে নেই। বর্তমান নিয়েই বেঁচে থাকুন। বর্তমানের সত্যতা উপলব্ধি করুন! জীবন সম্পর্কে হতাশ হবেন না। আপনি নিম্নোক্ত তিনটি বই পড়তে পারেন: ১. লা তাহযান- হতাশ হবেন না : ড. আইয আল কারনী ২. জীবন উপভোগ করুন/ সুখময় জীবনের সন্ধানে : ড. মুহাম্মাদ বিন আবদুর রহমান আল আরিফি ৩. তুমিও জিতবে : শিব খেরা

2596 views Answered

Related Questions

Next steps