স্বাস্থ্যবান হবো কিভাবে?

বড় ভাইয়েরা সালাম নিবেন। আশা করি ভালো আছেন। খুব বড় একটা সমস্যার কারনে আপনাদের শরনাপন্ন হয়েছি। আমার বয়স ১৮, উচ্চতা ৫'৭"... কিন্তু আমার ওজন মাত্র ৩৯ কেজি। খুব চিকন আমি। বেশি খাওয়ার অনেক চেষ্টা করি কিন্তু পারিনা। তাই কোনো ঔষধ খেয়ে আমি মোটা হতে পারবো কিনা এবং ঔষধের নাম ও সেবনবিধি জানালে অনেক উপকৃত হতাম। সবাইকে অগ্রিম ধন্যবাদ। 

2937 views

1 Answers

মোটা/রোগা, লম্বা/বেটে ইত্যাদি অনেকটাই বংশগত বৈশিষ্ট্য । আপনার পিতা-মাতা যদিও খুব রোগা হয় তা হলে আপনিও অনেকটা  তাই হবেন ।

ফলে ঔষুধ খেয়ে খুব একটা লম্বা যেমন হয় না তেমনি খুব মোটাও হয় না ।

বাজারে মোটা হবার ঔষুধ অনেক পাবেন ।সেবনে মোটাও হতে পারেন কিন্তু তার সাইড ইফেক্ট  আছে । তাই এ সব সেবন না করাই ভালো ।

আপনার উচ্চতা অনুযায়ী ওজন প্রায়  ৬০+ কেজি দরকার ।

পুষ্টিকর ভালো খাবার খান । খাওয়ার রুচি বাড়ানোর ভিটামিন খেতে পারেন । ডিম, কলা, দুধ, ছানা, বাদাম , বিভিন্ন ফল খান পরিমান মত । ভাত ,রুটি খান আমীষ খাবার খান দরকার মত । বেশি জল পান করুন । পর্যাপ্ত ঘুমান, চিন্তা কমান । নিয়মিত ব্যায়াম করুন শরীর ফিট থাকবে । চেষ্টা করুন লাভবান হতে পারেন ।।

2937 views Answered

Related Questions

Next steps