খুব দুশ্চিন্তায় আছি। মুক্তি পাবো কিভাবে?
অামার বয়স ২২ বছর। অামি পরিবারের বড় ছেলে। অামি খুব দুশ্চিন্তায় অাছি। (১) বেকারত্ব (২) সম্পত্তি নিয়ে চাচার সাথে ঝামেলা (৩) যৌন দূর্বলতা।
ঘুমানো ব্যতীত যখন জেগে থাকি সারাক্ষণই এসব চিন্তা অামাকে অস্থির করে তোলে। অামি মানসিক রোগীর মত হয়ে যাচ্ছি প্রায়। অামি মানুষকে হাসাতাম এমন মানুষ অাজ অাশেপাশে এত কিছু উৎসব হয়ে যাচ্ছে কিন্তু কোন হুশ নেই। ৫/৬ জন বন্ধু মিলে বসে সবাই হাসাহাসি করছে মজা করছে কিন্তু অামি তাদের সাথে থেকেও অন্যমনষ্ক হয়ে থাকি। মাঝে মাঝে হাঁটার সময় মনে হয় ঘাড়ের ডানপাশে কেউ থাপ্পর দিয়েছে। মানে মনে হচ্ছিল অামি এখনই পিছন দিকে পড়ে যেতাম। অামি দুশ্চিন্তা থেকে মুক্তি চাই।
2874 views
1 Answers
মানসিক অশান্তি বা, দুশ্চিন্তার মূল কারণ, আপনি এমন কিছু করেছেন যা নিয়ে আপনি নিজের মাঝেই অসস্থিতে রয়েছেন। কাজটা যদি অনৈতিক কিছু হয়, তাহলে সাধারণত দুশ্চিন্তা থেকে সরে আসার উপায় খুব একটা জানা নেই। তবে, সাধারণ ঘটনাগুলো নিয়ে দুশ্চিন্তা থাকলে - উত্তরণের খুবই কার্যকর একটি উপায় হলো "Mind Divert" বা, মনকে অন্য কিছুতে ব্যস্ত রাখা। হতে পারে সেটা গেমস্ খেলা, গান শোনা, সিনেমা দেখা, আড্ডা দেওয়া বা, দূরে কোথাও থেকে ঘুরে আসা। তবে, বেশি কাজ হয় প্রিয়জনদের সাথে সময় কাটালে ও নিজের জীবন সম্পর্কে তাদের সাথে শেয়ার করলে। আশা করবো, আপনি আপনার দুশ্চিন্তা থেকে জলদিই মুক্তি পাবেন।
2874 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy