কিভাবে ওকে খুব কাছের করে নেব কিভাবে ওর সাথে খুব সহজ হব?

ভাগ্যক্রমে আমি একটা মেয়ের সাথে এস এস সি এক্সাম দিয়েছিলাম , আস্তে আস্তে মেয়েটার প্রতি একটা ভাললাগা কাজ করেছিল । আমি শান্ত ছেলের মত সময়গুলো অতিক্রম করে এসেছি কেননা আমি একটু বেশি লাজুক । ইন্টার লেভেল এক কলেজে পড়েছিলাম কোথায় একটু ভাব করবো আমি লজ্জায় ওর কাছেও যাইনি শুধু দূর থেকে ফলো করেছি । তবে মেয়েরা খুব বিচক্ষন কেননা আমি যে ওকে পছন্দ করতাম ও সেটা বুঝতে পেরেছিল একদিন ম্যাসেজে এ কথা ও পরিষ্কার করে জানিয়েছে । যদিও ওর প্রেমে পড়েছিলাম কিন্তু আমি বেশ কয়েক মাস পরে একটা মেয়ের কাছ থেকে প্রেমের অফার পেয়েছিলাম, অফারটা ছিল আমার জীবনে প্রথম এবং আমি না করতে পারিনি । বর্তমানে সেই দ্বিতীয় মেয়েটি আমার স্বার্থক ভালবাসা যাকে সব কথা নির্ভয়ে বলতে পারি কিন্ত তা শর্তেও আমি প্রথম মেয়েটি কে অনেক মিস করি । ফোনে দুই দিন কথা বলেছি খুব স্মার্টলি কথা বলে এবং কথা বলার সময় দেয় খুব অল্প । আমার ফোন নম্বরটা পর্যন্ত সেভ করনি ম্যাস্যাজ করে বুঝেতে পেরেছা , "সি ইজ নো ইন্টারেষ্টেড ফর মি" ব্যাপারটা আমাকে খুব কষ্ট দেয় । আমি ওর সাথে খুব সহজ হতে চাই কিন্তু কিভাবে ?
2922 views

4 Answers

কথার চেয়ে মায়া কোন জিনিসে নেই ।তাই তার সাথে সরাসরি মজার মজার কথা,সে যেন খুশি হয় এরুপ কথাবার্তা এর ফলে সে আপনার প্রতি দুর্বল হবে

2922 views Answered

কিছুই বলার মতো ভাষা নেই তবুও নিচের টিপ্স গুলো ফলো করতে পারেন - 


১.সে যদি আপনাকে না চাই তবে আপনি তাকে ছাড়া যে থাকতে পারেন এটা বুঝিয়ে দিন

২.যে মেয়েটি আপনাকে ভালোবাসে সেটাকেই মেনে নিন

৩.আপনার সেই প্রথম মেয়েটি যে কিনা আপনি তাকে ভালোবাসেন জেনেও আপনাকে ignor করছে So তার দিকে চেয়ে শুধু শুধু আপনার মন খারাপ বা চোখের জল ফেলাই হবে যেটা তার কাছে আপনার কোনো দাম নেই  !

৪.ভাগ্য টাকে মেনে নিয়ে দৃতীয় মেয়েটির সঙ্গে জীবন কাটানোর চেস্টা করুন !

৫.যে মেয়েটি বর্তমান আপনাকে ভালোবাসে তাকে না ফেলে দিয়ে তাকে সময় আর ভালোবাসা দুইটোই দিন - 


Atlast দেখবেন, দিনশেষে অনেক সুখি লাগবে নিজেকে    #

2922 views Answered

একেতো বিয়ের আগের প্রেম নিষিদ্ধ।তারপরও একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।এখন অন্য মেয়ের সাথে কথা বলা কিন্তু প্রেমের সম্পর্কে জড়ানো মেয়েটার সাথে প্রতারণা করা।আপনার এক জনের সাথে প্রেমের সম্পর্ক থাকা সত্বেও অন্য মেয়ের মায়ায় জড়ানোটা মোটেও উত্তম হবে না।তাই এই ঘটনার এখনি ইতি টানাই আপনার জন্য ভাল হবে।

2922 views Answered

ভাইয়া আমি মনে করি আপনি যার সাথে প্রেমের সম্পর্কে আছেন তাকে নিয়েই থাকুন এতেই আপনি সুখি হবেন।প্রথম জনের সাথে আবার মিশতে চাইলে একসময় এমনও হয়ে যেতে পারে যে আপনি দুজন কেই হারালেন।এতে আপনি অনেক কষ্ট পাবেন।তাই যে আছে তাকে নিয়েই থাকাটাই উত্তম।

2922 views Answered

Related Questions

Next steps