তালাকের সময় তালাক রেজিস্ট্রেশন না হয়ে থাকলে এখন সেটা কিভাবে করানো যায়?

৭ বছর আগে একটি ছেলে একটি মেয়েকে ফুসলিয়ে বিয়ে করে, মেয়েটির বয়স তখন ১৪, বাবা মা ছিল প্রবাসে। বিয়ের একমাসের মধ্যেই মেয়েটি বাবা মায়ের কাছে ফিরে যায়। তারপর বাবা মা কে বিয়ের কথা জানায়, বাবা মা তাকে একটি কাগজে লিখে দিতে বলে যে ছেলেটিকে তালাক দিয়েছে। এরপর মেয়েটি তাই করে। বাবা মা বলেছিল সেই ছেলেটির কাছে তালাকের কাগজপত্র পাঠিয়েছে। এরপর মেয়েটি আর সে ব্যপারে কোন খোঁজখবর রাখেনি।তালাক হয়েছে ধরে নিয়েছে। ছেলেটি অন্য একটি মেয়েকে বিয়ে করে সংসার করে এবং তাদের একটি ৫ বছর বয়সী ছেলেও আছে। বর্তমানে মেয়েটি আরেকজন ছেলেকে বিয়ে করেছে। কিন্তু মেয়েটি ভয় পায় যে সত্যিই পপ্রথমজনের সাথে তালাকের রেজিস্ট্রেশন হয়েছে কি না। কিংবা সে বর্তমানে মেয়েটির বর্তমান বৈবাহিক জীবনে কোন আইনি জটিলতা তৈরি করতেতে পারবে কিনা। যদি করে তবে মেয়েটির কি করনীয় বর্তমানে? মেয়েটি প্রথম বিয়ে কখনো স্বীকার করেনি। সে সেই ছেলেটির চাপে ভয় পেয়ে বিয়েটি করেছিল। কিন্তু সেই বিয়ে কোথায় হয়েছে, কিভাবে এবং বিয়ে রেজিস্ট্রেশন হয়েছিল কিনা, কাবিননামা আছে কি না এসব কিছুই মেয়েটি জানেনা। এইক্ষেত্রে প্রথম ছেলেটি কোনন আইনি জটিলতা তৈরি করলে মেয়েটি কি করবে?

2654 views

1 Answers

‌যে‌হেতু মে‌য়ের বয়স ১৪ ছিল তাই তা‌দের বি‌য়েটা বৈধ ছিল না রে‌জি‌ষ্ট্রিও হয়‌নি সে কার‌নে তালাক নিয়েও এখন চিন্তার কিছু নেই।

2654 views Answered

Related Questions

Next steps