1 Answers
আইনিভাবে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে। এক্ষেত্রে কোর্টের তালাক নোটিশের মাধ্যমে তালাক দিতে হয়। মৌখিক তালাক আইনিভাবে গ্রহণযোগ্য নয়। আর কাগজের মাধ্যমে স্ত্রী যখন স্বামীকে তালাক দেবে, তখন সেই কাগজটা স্বামীর কাছে পৌঁছাতে হবে। পৌঁছানোর আগ পর্যন্ত তালাক কার্যকর হবে না। আর যখন স্বামীর কাছে তালাক নোটিশ পৌঁছে যাবে, তখন স্বামী অবশ্যই তালাক সম্পর্কে নিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ, আইনিভাবে স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক কার্যকর করার স্বার্থেই স্বামীকে অবগত করতে হবে। না জানিয়ে তালাক কার্যকর হবে না।
3310 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy