1 Answers

সে ব্যক্তি অন্তর দ্বারা সেই কাজকে ঘৃণা করবে এবং সেই সাথে তাঁর কাজীর সংস্রব বর্জন করবে। যেহেতু আপত্তি না জানিয়ে তাঁর সাথে স্বাভাবিক ভাবে উঠা বসা করা বনী ইসরাইল দের কর্মের শামিল হয়ে যাবে। যাদের মহান আল্লাহ বলেছেন, “ বনী ইসরাইলের মধ্যে যারা অবিশ্বাস করেছিল, তারা দাউদ ও মারয়্যাম তনয় কর্তৃক অভিশপ্ত হয়েছিল। কেননা, তারা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী। তারা যেসব খারাপ কাজ করত, তা থেকে তারা একে অন্যকে বারণ করত না। তারা যা করত, নিশ্চয় তা নিকৃষ্ট।” (মায়িদাহঃ ৭৮-৭৯)

3202 views Answered

Related Questions

Next steps