1 Answers
অত্যধিক আন্ত্রিক গ্যাসের উপসর্গগুলি নিম্নরূপঃ ঢেঁকুর তোলা (উদ্গার তোলা) প্রধানতঃ পরিপাক (হজম) নালীর উপরের অংশগুলিতে (পাকস্থলী এবং ক্ষুদ্র অন্ত্র [স্মল ইন্টেস্টিন] অত্যধিক বায়ু জমা (গেলা বা কথা বলার সময়) থেকে এটা ঘটে। পেট-ফাঁপা (বাতকর্ম করা) এটা প্রধানতঃ বৃহদন্ত্রে (লার্জ ইন্টেস্টিন), গ্যাস বা বায়ু জমার কারণে হয়। প্রধান কারণ হল ব্যাক্টেরিয়া দ্বারা গেঁজিয়ে ওঠা খাবার বা উদ্ভিজ্জ তন্তু (ফাইবার) অথবা মিশ্রিত কার্বোহাইড্রেট (শর্করা) ভাঙা। কোন কোন সময় খাবারের অসম্পূর্ণ হজমের কারণে গ্যাস সৃষ্টি হতে পারে। পেট ফুলে ওঠা (পেটভার) এটা আন্ত্রিক গ্যাসের খুব বেশি জমা হওয়া ছাড়াই পেটের একটা ভরভর্তি ভাবের অনুভূতি। লোকেরা অনেক সময়ই পৈটিক স্ফীতি (পেটভার) অনুভব করেন এবং সৃষ্ট গ্যাস ঢেঁকুর তোলা বা বাতকর্মের দ্বারা বার করতে সক্ষম হন না। (আরও পড়ুন – পেট ফুলে ওঠার জন্য ঘরোয়া টোটকা) ঢেঁকুর তোলা অথবা বাতকর্ম যেভাবে বারবার ঘটে সেটা দিনে 25 বারের বেশি চাগাড় দেয়। ঘুমের মধ্যে রাতের বেলায় এটা বাড়তে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy