1 Answers

বিভিন্ন প্রকারের গ্যাস্ট্রাইটিসের বিভিন্ন প্রকারের উপসর্গ দেখা যায়। সব চেয়ে সাধারণ উপসর্গগুলি হল পাকস্থলীতে জ্বালা হওয়া এবং বুকের মাঝ খানে বুকজ্বালা হওয়া। অনেক মানুষের কোন উপসর্গই থাকে না, শুধু তাদের বদহজম হয়। গ্যাস্ট্রাইটিসের উপসর্গগুলির অন্তর্গত হল: পাকস্থলীতে অথবা পেটের উপরের অংশে জ্বালা। বুকজ্বালা (বুকের মাঝখানে জ্বালা)। অতিরিক্ত ঢেকুর তোলা। খাদ্য নালী বা মুখের মধ্যে খাদ্য ওগরানো। পেট ফোলা। খাবার পরে পেট ভার। বমি বমি ভাব। বমি হওয়া। বদ হজম হওয়া। ক্ষুধামান্দ্য হওয়া। হেঁচকি ওঠা। গ্যাস্ট্রাইটিসের কারণ এবং প্রকারের উপরে নির্ভর করে এর উপসর্গগুলির তীব্রতা। যাই হোক, কিছু বিপদজনক লক্ষণ আছে যেগুলি লাল রেখা দিয়ে দাগ দিয়ে রাখতে হবে। নিচে দেওয়া লক্ষণ ও উপসর্গগুলি দেখা গেলে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন: পেটের উপরের দিকে বা পাকস্থলীতে তীব্র ব্যথা (ছুড়ি মারা বা মোচড়ানোর মত ব্যথা) রক্ত বমি (হেমাটেমেসিস)। গাঢ় বা কালো রঙের মল। মাথা ঘোরা বা দুর্বলতা। নিঃশ্বাসের অসুবিধা। দুর্বলতা। ফ্যাকাসে হয়ে যাওয়া। এই উপসর্গগুলি গুরুতর গ্যাস্ট্রাইটিস বা ক্ষয়কারী গ্যাস্ট্রাইটিসের ইঙ্গিত দেয়, যার জন্য জরুরী ভিত্তিতে চিকিৎসা শুরু হওয়া প্রয়োজন।

10128 views Answered

Next steps