1 Answers
বুকজ্বালার সঙ্গে সম্পর্কিত উপসর্গের সংখ্যা খুবই কম এবং সেগুলি সহজে চিহ্নিত করা যায়। সেগুলি হল: বুকের কাছে পুড়ে যাওয়ার জ্বালার মত অনুভূতি যা সাধারণত রাত্রে খাওয়ার পর হয়ে থাকে (যেহেতু আমরা রাত্রে খাওয়ার পর শুয়ে পড়ি)। ব্যাথা বা পুড়ে যাওয়ার জ্বালার অনুভূতি বাড়তে পারে যখন আমরা শুয়ে থাকি বা খাওয়ার পরে ঝুঁকে কাজ করি বা খালি পেটে থাকি। মুখে তিক্ত বা অম্ল স্বাদ। ডিসফ্যাজিয়া (গিলতে অসুবিধা) . কাশি বা ক্রমাগত গলা খারাপ (অ্যাসিড রিফ্লাক্স-এর জন্য হয়ে থাকে, যা গলায় অস্বস্তি বাড়ায়) বমি ‘অম্বল’ (পেটের অ্যাসিড ইসোফেগাসে ঢুকে পড়ার কারণে লালাগ্রন্থি থেকে অতিরিক্ত নিঃসরণের জন্য বেশি লালা বার হওয়া বা জল কাটা।) পাকস্থলীর অ্যাসিডের কারণে গলায় অস্বস্তি থেকে ল্যারিনজাইটিস। বুকে ব্যাথা, যা অ্যানজাইনা বলে ভুল হতে পারে।