1 Answers
জীবনশৈলীর সহজ প্রতিকার বুকজ্বালা কমানোর পক্ষে যথেষ্ট। ওষুধের দোকান থেকে সরাসরি যা কিনতে পাওয়া যায় সেরকম ওষুধ যেমন অ্যান্ট্যাসিড জেল অধিকাংশ সময়েই চট করে উপসর্গের উপশম করে: অ্যান্ট্যাসিড (সিস্টেমিক এবং নন-সিস্টেমিক) যা পাকস্থলীর অম্লতা দূর করে। উবাহরণ- অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল, সোডিয়াম বাইকার্বোনেট ইত্যাদি। H2-রিসেপটর অ্যান্টাগনিস্ট (সিমেটাডিন, র্যানিটিডিন, ফ্যামোটিডিন) যা পাকস্থলীর অম্লতা কমায়। প্রোটন পাম্প ইনহিবিটরও (পিপিআই, ওমেপ্র্যাজোল, প্যান্টোপ্র্যাজোল, এসোমেপ্র্যাজোল) পাকস্থলীর অম্লতা কমায় এবং ইসোফ্যাগাইটিস নিরাময়ে সাহায্য করে। এগুলি H2-রিসেপটর অ্যান্টাগনিস্টের চেয়ে অপেক্ষাকৃত ভাল এবং দীর্ঘস্থায়ী ফল দেয়। ইসোফেগাস পরিবর্তনের জন্য ফান্ডোপ্লিকেশন জাতীয় অস্ত্রোপচারের ব্যবহার বিরল। জীবনশৈলীর ব্যবস্থাপনা (লাইফস্টাইল ম্যানেজমেন্ট) বুকজ্বালা প্রতিকারের জন্য জীবনশৈলীর পরিবর্তন সর্বোত্তম প্রতিকারের মধ্যে অন্যতম। তাদের মধ্যে নিম্নলিখিত পদক্ষেপগুলি আছে: ওজন কমান। তাতে GERD -র উপসর্গের উন্নতি হয়। কড়া স্বাদের খাদ্য, যেমন টমাটো বা মশলাদার খাবার, সেই সঙ্গে ভাজা এবং চর্বিযুক্ত খাবার খাবেন না। বিছানার মাথার দিকটি উঁচু রাখুন যাতে ঘুমের সময় রিফ্লাক্স না হয়। বেশি রাত্রে খাবেন না এবং কম পরিমাণে নিয়মিত খাবার খান। ধূমপান বন্ধ করুন, তা বুকজ্বালা এবং অতিরিক্ত অম্লতা কমাতে সাহায্য করে। অতিরিক্ত মদ্যপান করবেন না। মিষ্টি এবং চকোলেট কম পরিমাণে খান কারণ এগুলি বুকজ্বালার কারণ ঘটায়। অ্যান্টিবায়োটিক্স এবং কিছু ওষুধ থেকে বুকজ্বালা হতে পারে, এই সব ওষুধ একমাত্র চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই গ্রহণ করা যেতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy