2 Answers



আবূ হুরাইরাহ (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, পাঁচটি এমন বিষয় রয়েছে, যে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না।

ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গায়বের চাবি হল পাঁচটি, যা আল্লাহ ছাড়া কেউ জানে না।

(১) কেউ জানে না যে, আগামীকাল কী ঘটবে।

(২) কেউ জানে না যে, আগামীকাল সে কী অর্জন করবে।

(৩) কেউ জানে না যে, মায়ের গর্ভে কী আছে।

(৪) কেউ জানে না যে, সে কোথায় মারা যাবে।

(৫) কেউ জানে না যে, কখন বৃষ্টি হবে।

(সহীহ বুখারী (তাওহীদ), হাদিস নম্বরঃ ১০৩৯ আধুনিক প্রকাশনীঃ ৯৭৬, ইসলামী ফাউন্ডেশনঃ ৯৮২)।
3563 views Answered

"গায়েবের চাবি হচ্ছে পাচটি। যথাঃ

১) কিয়ামতের সময়ের কথা মহান আল্লাহ ছাড়া আর কারও জানা নাই।

২) বৃষ্টি বর্ষণ করা।

৩) গর্ভবতীর গর্ভে পুত্র সন্তান আছে না কি কন্যা সন্তান আছে।

৪) কোন লোক আগামীকল্য কি উপার্জন করবে এবং

৫) কোন লোকই জানে না যে, কোন ভূমিতে সে মৃত্যূবরন করবে। মহান আল্লাহ ছাড়া এসব খবর কেউই জানে না।"


3563 views Answered

Related Questions

Next steps