ছাগলের চিনিবার উপায় কি?
কিছুক্ষন আগে এক মহিলার কথা শুনে মনে পড়ায় জিজ্ঞাসা করলাম। মুল প্রশ্ন হচ্ছে ছাগল সমাজে
পাঠা, খাসী, হ্যালুন, ঢাড়ী এগুলো কি? কিভাবেইবা চেনা হয়? :p :D
1 Answers
ছাগল এক প্রকারের গৃহপালিত চতুষ্পদ তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। তবে ছাগল সমাজে বিভিন্ন নামে নামকরণ হয়েছে।
এগুলি হচ্ছে, পাঠাঃ পাঠা হচ্ছে ছাগলের পুরুষ প্রজাতী। যেসব পুরুষ প্রজাতী ছাগলের পুরুষ লিংগের অন্ডকোষ কেটে ফেলে দেওয়া হয় না , সে সব ছাগলকেই পাঠা বলা হয়।
খাসী হচ্ছেঃ খাসী হচ্ছে ছাগলের পুরুষ প্রজাতী, তবে জন্মের কিছুদিন পরে যে সব পুরুষ ছাগলের অন্ডকোষ কেটে ফেলে দেওয়া হয়, সে সব ছাগলকেই খাসী বলা হয়।
হ্যালুন বা হ্যালুয়ানঃ হ্যালুন হচ্ছে ছাগলের মহিলা প্রজাতী। এরা বাচ্চা প্রসবে সক্ষম।
ঢাড়ী এটা চিনলাম না। তবে আমাদের গ্রাম্য ভাষায় যেসব হ্যালুন ছাগল বাচ্ছা প্রসবে অক্ষম অর্থাৎ যে ছাগলের বাচ্ছা হয়না তাকে 'শারেন' বলে। আপনার গ্রাম্য ভাষায় সেটা ঢাড়ী হতে পারে।