1 Answers
ভুলবশত কিংবা অন্য কোনো বিশেষ কারণে কোনো ওয়াক্তের নামাজ আদায় করতে না পারলে এই নামাজ পরবর্তীতে আদায় করাকে কাজা নামাজ বলা হয়। ফরজ কিংবা ওয়াজিব নামাজ ছুটে গেলে তার কাজা আদায় করা আবশ্যক। সুন্নত কিংবা নফল নামাজ আদায় করা না গেলে কাজা আদায় করতে হয় না।
কাজা নামাজ আদায় করার সময় এ নিয়ত করতে হবে আমি অমুক দিনের অমুক ওয়াক্তের নামাজ কাজা আদায় করছি। আর যদি দিন-তারিখ মনে না থাকে, এমতাবস্থায় এভাবে নিয়ত করতে হবে আমি আমার জীবনের সর্বপ্রথম জোহর নামাজের কাজা আদায় করছি। এভাবে প্রত্যেক ওয়াক্ত কাজা নামাজ আদায় করার সময় নিয়ত করতে হবে।
তবে ফরজ কাজা নামায পড়লে আকামত দিতে হবে এবং নিয়্যত করতে হবে।
বাংলায় নিয়্যত অর্থঃ আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে ওমুক দিনের আছরের /জোহর/ ফরজ চার রাকাত কাযা নামাজ আদায় করছি। আল্লাহু আকবার।
আশা করি বুঝতেছে পারছেন। ধন্যবাদ।