চোখের পাতার অঞ্জলি দ্রুত সারার উপায় কি?
আমার চোখে এন্যা উঠেছে দ্রুত দুর করার
উপায় কি?
2 Answers
যদি আপনি দূত এই সমস্যাটি সাড়াতে চান, তাহলে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন,আর দূত করে হৌমিও ডাক্তার সাথে পরামর্শ করুন।
চোখের আইনোনি/ অঞ্জলি/বা এন্যা চিকিত্সা বিজ্ঞানের ভাষায় স্টাই বলা হয়। মেডিক্যাল নাম ক্যালাজিয়ন। এটি সাধারণত চোখের পাতার কোনো গ্ল্যান্ডে তেল জমে বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে। এই সমস্যা হওয়ার কারণ অপরিষ্কার হাতে চোখ ধরা। সাধারণত এই সমস্যাটি খুব বড় কোনো সমস্যা নয় কিন্তু এর থেকে চোখে ব্যথা হওয়া বা পুঁজ পড়ার যন্ত্রণাও ভোগ করতে হতে পারে। এই সমস্যাটি আপনা আপনি সেরে যায়,
চোখে গরম ভাপ নিয়মিত নিলে এই যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। গরম ভাপ নেয়া রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং বন্ধ হয়ে যাওয়া গ্ল্যান্ড খুলতে সহায়তা করে। এটি ব্যথা ও প্রদাহ দূর করতেও সহায়তা করে।
চোখে হাত লাগাবেন না, লাগালেও আগে পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিবেন।
ক্যাস্টর অয়েল ব্যবহার করে অতি সহজে চোখের অঞ্জলি দূর করা সম্ভব। ক্যাস্টর অয়েলে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান যা ব্যাথা ও প্রদাহ দূর করে ।
এর জন্য প্রথমে যেভাবে গরম ভাপ নিয়েছিলেন সেভাবে আক্রান্ত চোখে গরম ভাপ নিন ৫ মিনিট। এরপর একটি তুলোর বলে ক্যাস্টর অয়েল লাগিয়ে নিয়ে চোখে লাগান। এভাবে প্রতিদিন ২ বার করুন সেরে যাওয়া পর্যন্ত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy