2 Answers

শুকনা নখ পরিষ্কার করতে গেলে নখে কুনি উঠতে পারে বা আঙুল ফুলে ব্যথা করতে পারে। কয়েক দিন পরপর নখের কোণা বা পার্শ্ব আলতোভাবে চামড়ার উপর তুলে দিতে হবে যাতে করে নখ মাংসের ভেতরে ঢুকে যেতে না পারে। কিছু দিন এ রকম করতে থাকলে সমস্যা দূর হয়ে যাবে। তবে হয়ে আঙুলের নখে কুনি হয়ে গেলে এর চিকিৎসা হলো অ্যান্টিফাংগাল ওষুধ। হোমিওপ্যথিতে নখকুনি রোগের ভাল চিকিৎসা আছে এবং রোগ স্থায়ীভাবে নির্মূল হয়ে যায়। থুজা, ন্যাট্রাম সালফ, হিপার সালফার, মাইরিস্টিকা, হাইপেরিকাম, সাইলেসিয়া, মার্কুরিয়াস, আর্স, গ্রাফাইটিস প্রভৃতি হোমিও ঔষধ যথাযথ শক্তি ও মাত্রায় প্রয়োগ করলে এই রোগের স্থায়ী আরোগ্য সম্ভব।

6371 views Answered

নখে কুনি হতে পারে বিভিন্ন কারনে, নখ কাটার দোষে অনেক সময় নখের কোণা মাংসের মধ্যে ঢুকে গিয়ে পাশগুলো ফুলে ওঠে ও পেকে নখে এই কুনি'র সৃষ্টি করে কিংবা বেশি পানি ঘাটাঘাটি করলেও এমন হতে পারে। মূলত এটা নখের দুই পাশের অভ্যন্তরের মাংসের জীবানুগত সমস্যা। এটা বেশ বেদনাদায়ক হয়। নখ সব সময় শুকনো রাখবেন। জনকপুরী খয়ের ও চন্দন শিল-পাটায় ঘষে লাগালে উপকার হয়। কচি বেগুন অর্ধেক কেটে আঙুল পরিমাণ ফুটো করে তার মধ্যে আঙুলটি ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখলে ব্যথা কমবে। এ ছাড়া খয়ের ও নিমপাতা সমপরিমাণ নিয়ে একত্রে বেটে লাগালে উপকার পাবেন। অথবা টুথপেস্ট লাগালেও উপকার পাবেন।

6371 views Answered

Related Questions

Next steps