2 Answers
বয়ঃসন্ধিকালে বা বয়ঃসন্ধির পর ব্রণ নিয়ে সমস্যায় পড়তে হয়নি এমন মানুষের দেখা পাওয়া মুশকিল। ব্রণ হওয়াটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তা যদি অতিরিক্ত হয় তা চিন্তার বিষয়ই বটে। সাধারণত মুখ, ঘাড়, বুক ও পিঠের সংবেদনশীল ত্বকে ব্রণ হতে দেখা যায়। এমনি সব বয়সেই কমবেশি এবং সব ধরনের ত্বকেই ব্রণ হতে পারে। কিন্তু তৈলাক্ত ত্বকেই ব্রণের আধিক্যটা বেশি হয়।
ব্রণ কেন হয়?
ব্রণ অনেক কারনেই হতে পারে তবে সবচেয়ে পরিচিত কারণটি হচ্ছে অপরিষ্কার ত্বক। অপরিচ্ছন্ন ময়লা জমে থাকা ত্বকে ব্রণ হয় বেশি। এছাড়াও তৈলাক্ত ত্বক ব্রণ আক্রান্ত হয়, যাদের ত্বক থেকে অতিমাত্রায় তেল বা সেবাম নিঃসৃত হয় সেসব ত্বকে ব্রণ হতে পারে। মাতৃকালীন সময়ে অনেকর ব্রণ হয় এবং যারা অতিরিক্ত কসমেটিকস বা কম দামি কসমেটিকস ব্যবহার করেন তাদের ত্বকও আক্রান্ত হতে পারে ব্রণে।
ব্রণ থেকে মুক্তির উপায়
- ব্রণ থেকে মুক্তির জন্য সহজ উপায়টি হচ্ছে মুখকে তৈলাক্তমুক্ত রাখা। প্রতিদিন অন্তত দু’বার ভালো মানের ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। মুখে বেশি করে পানির ঝাপটা দিবেন।
- আপনার ত্বক স্বাভাবিক না তৈলাক্ত এটা জানা থাকা জরুরি। ক্লিনজার ব্যবহারের আগে অবশ্যই ত্বকের ধরন সম্পর্কে জেনে নিবেন।
- পানি পান সুস্থ্যতা নিশ্চিত করে। প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করলে আপনার ত্বকে ব্রণের প্রকোপ অবশ্যই কমবে।
- ভাজা পোড়া খাবার অভ্যাস থাকলে তা বর্জন করতে হবে। পাশাপাশি তৈলাক্ত ও চর্বি জাতীয় খাবার কম খাবেন, এর পরিবর্তে মৌসুমি ফল ও শাক-সবজি বেশি করে খাবেন।
- মুখে বেশি কসমেটিকস ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতেই হয়, তাহলে অনুষ্ঠান থেকে ফিরে সাথে সাথে মুখ ধুয়ে ফেলবেন। মুখে কসমেটিকস বেশিক্ষণ না রাখাই ভালো।
- কসমেটিকস কেনার সময় ব্র্যান্ড এবং মেয়াদ দেখে কিনবেন। কম দামি কসমেটিকস ব্যবহারেও মুখে ব্রণ হয়। তাই একটু বেশি দাম দিয়ে হলেও চেষ্টা করবেন ভালো মানের কসমেটিকস ব্যবহার করতে।
- অনিদ্রা ও অতিরিক্ত দুশ্চিন্তার প্রভাব আমাদের শরীরেও পরে। এসময় মুখে ব্রণ হওয়াও অস্বাভাবিক নয়। তাই রাত জেগে থাকা বা অনিয়মিত লাইফ স্টাইল ও খাবার দাবার পরিহার করতে হবে। স্বাভাবিক ঘুম ও নিয়মিত খাবার খেলে ত্বকও তার স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখবে।
- ত্বকে ব্রণ হলে তা খোঁচাখোঁচি না করাই ভালো। এতে মুখে দাগ পরে যায় এবং এর কষ লেগে অন্য জায়গায়ও ব্রণ হতে পারে।
- সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে। অনেকের ত্বকে র্যাশ হয়ে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। তাই রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে।
সবশেষে মনে রাখতে হবে ত্বকে ময়লা জমতে দেয়া যাবে না। ত্বকের কোষগুলো অক্সিজেন গ্রহণ করে, যদি এতে ময়লা জমে তাহলে কোষগুলোতে বন্ধ হয়ে যায়, বাতাস চলাচল বাধাপ্রাপ্ত হয়ে ত্বকে ব্রণ হয়। এজন্য ত্বককে পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি দুশ্চিন্তামুক্ত থাকা, পরিমিত খাবার খাওয়া ও পর্যাপ্ত ঘুমের অভ্যাস করতে হবে।
মতামত
আল আরাফ খান
ইন্টার্ন (মেডিসিন)
সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy