ফিকাহ্‌ শাস্ত্র জগতে ফকীহ্‌গণের কয়টি স্তর নির্ধারণ করা হয়েছে এবং সেগুলো কি কি?

ফিকাহ্‌ শাস্ত্র জগতে ফকীহ্‌গণের কয়টি স্তর নির্ধারণ করা হয়েছে এবং সেগুলো কি কি?
3342 views

1 Answers

ফিকাহ্‌ শাস্ত্র জগতে ফকীহ্‌গণের সাতটি স্তর নির্ধারণ করা হয়েছে। যথা-

(১) মুজতাহিদে মতলক বা মুজতাহিদ ফিল উসূলঃ
অর্থাৎ যাদেরকে আল্লাহ্‌ তা'আলা ইজতিহাদের সর্বোচ্চ যোগ্যতা দান করেছেন।
ফলে তারা কুরআন ও সুন্নাহ্‌র উৎস থেকে মাসায়েল আহরণ এবং এর প্রয়োজনীয় নীতিমালা নির্ধারণ করেছেন।

তারা হলেন, চার ইমামঃ
ইমাম আবূ হানীফা
ইমাম মালিক
ইমাম শাফিঈ
ইমাম আহমদ ইব্‌ন হাম্বল

(২) মুজতাহিদ ফিল মাযহাবঃ
অর্থাৎ যারা ইমামের নির্ধারিত মূলনীতি অনুসরণ করে সে আলোকে ইজতিহাদ-পূর্বক কুরআন ও সুন্নাহ্‌ থেকে মাসায়েল আহরণ করেন।


(৩) মুজতাহিদ ফিল মাসায়েলঃ
তাদের কাজ হলো, প্রথম ও দ্বিতীয় স্তরের ইমামগণের পক্ষ থেকে যে সকল বিষয়ে কোনো সিদ্ধান্ত বর্ণিত হয়নি সে সকল ক্ষেত্রে ইমামের নির্ধারিত মূলনীতি অনুসরণ করে মাসায়েল আহরণ করা।
পক্ষান্তরে ইমামের বর্ণিত সিদ্ধান্ত ও মতামতের বিষয়ে দ্বিমত পোষণের অধিকার এই মুজতাহিদগণের নেই।

(৪) আসহাবে তাখরীজঃ
তাদের কাজ হলো, পূর্ববর্তী ইমামগণের অস্পষ্ট সিদ্ধান্তের বিশদ ব্যাখ্যাদান এবং দ্ব্যর্থবোধক বিবরণের প্রকৃত উদ্দেশ্য ও ক্ষেত্র নির্ধারণ।
এই পর্যায়ে ফকীহ কোনো প্রকার ইজতিহাদের অধিকারী হন না।

(৫) আসহাবে তারজীহ (অগ্রাধিকার নির্ধারণকারী)ঃ
তাদের কাজ হলো, ইমামের পক্ষ থেকে কোনো বিষয়ে বর্ণিত একাধিক মাতামতের কোনো একটিকে অগ্রাধিকার প্রদান করা।

(৬) আসহাবে তামীয (পার্থক্য নির্ণয়ের অধিকারী)ঃ
তাদের কাজ হলো ইমামগণের সাদ্ধান্ত ও মতামতসমূহের দলীলের ভিত্তিতে কোন্‌টি সবল এবং কোন্‌টি দুর্বল তা নির্ণয় করা।

(৭) মুকাল্লিদীনঃ
তারা ফিকাহ্‌র নির্ভরযোগ্য কোনো কিতাবের অনুসরণে মাসআলা-মাসায়েল বর্ণনা করেন।

সূত্রঃ
গ্রন্থঃ আল-হিদায়া, প্রথম খন্ড,
(ভূমিকার অংশ)
প্রকাশকালঃ জানুয়ারী ১৯৯৮
লেখকঃ বুরহান উদ্দীন আলী ইব্‌ন আবূ বকর (রা.)
তরজমাঃ মাওলানা আবূ তাহের মেছবাহ্‌
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

3342 views Answered

Related Questions

Next steps