1 Answers
ইলমুল ফিকাহ্র মূল উৎস চারটি।
যথা-
কুরআন
হাদীস
ইজমা
কিয়াস
এই চারটিকে একত্রে ইলমুল ফিকাহ্র মূল উৎস চতুষ্টয় বলা হয়।
এর মধ্যে প্রথম দুটি হলো মূল সূত্র। পক্ষান্তরে শেষ দুটির ভিত্তি হলো প্রথম সূত্রদ্বয়।
এই প্রসঙ্গে মু'আয রা.-এর কথা বলা যায়।
হযরত মুহাম্মদ সা. যখন হযরত মু'আয রা.-কে ইয়ামান অঞ্চলের বিচারক নিযুক্ত করে পাঠালেন তখন তিনি পরিক্ষামূলক ভাবে তাকে জিজ্ঞাসা করেছিলেন,
হে মু'আয! কিসের ভিত্তিতে তুমি সমাধান করবে?
তিনি বললেন, কিতাবুল্লাহ্র ভিত্তিতে।
রাসূলুল্লাহ সা. জিজ্ঞাসা করলেন, যদি কিতাবুল্লাহ্য় কোন সমাধান না পাও?
তিনি বললেন, আল্লাহ্র রাসূলের সুন্নাহ্র ভিত্তিতে।
রাসূলুল্লাহ সা. জিজ্ঞাসা করলেন, যদি তাতেও সমাধান না পাও?
তিনি বল্লেন,তাহলে আমি ইজতিহাদ ও কিয়াস প্রয়োগ করবো।
তখন রাসূলুল্লাহ সা. হযরত মু'আয রা.-এর সিনায় হাত রেখে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার রাসূলের প্রেরিত জনকে রাসূলের সন্তুষ্টি মুতাবিক সিদ্ধান্তের তাওফীক দান করেছেন।
সূত্রঃ
গ্রন্থঃ আল-হিদায়া, প্রথম খন্ড,
(ভূমিকার অংশ)
প্রকাশকালঃ জানুয়ারী ১৯৯৮
লেখকঃ বুরহান উদ্দীন আলী ইব্ন আবূ বকর (রা.)
তরজমাঃ মাওলানা আবূ তাহের মেছবাহ্
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy