1 Answers
"তাফসীর হচ্ছে নিশ্চিত দৃঢ়তার সাথে বলা যে, এ শব্দের অর্থ এটাই। আর আল্লাহ্ তা'আলা এ অর্থই বুঝিয়েছেন। এরুপ কাথার পেছনে নিশ্চিত দলীল মওজুদ থাকলে তা সঠিক। আর না হে তাকে বলা হবে "নিজস্ব অভিমতে তাফসীর"। এরুপ তাফসীর নিষিদ্ধ। অপর দিকে একটি শব্দে মত বিভিন্ন অর্থের সম্ভবনা পওয়া যায় সেগুলো থেকে অনিশ্চিতভাবে একটি অর্থ প্রাধান্য দেওয়াকে বলে তাবীল।"
- ইমাম আবূ মানসূর মাতুরীদী রা.
তাফসীরে রুহুল মা'আনীর ভূমিকায় বলা হয়েছে- "ক্রম-বিন্যাস ও ইবারত(রচনা) থেকে যে অর্থ স্পষ্ট নির্গত হয় তা বর্ণনা করাকে তাফসীর বলে। আর ইবারত থেকে সে অর্থ ইঙ্গিতে বুঝা যায় তা বর্ণনা করাকে তাবীল বলে"।
পরবর্তী যুগের উলামা ও ফকীহ্গণ বলেনঃ কোন দলীলের ভিত্তিতে কোন শব্দের বলিষ্ট অর্থ ছেড়ে দুর্বল অর্থ গ্রহণ করাকে তাবীল বলে।
জামউল জাওয়ামী কিতাবে বলা হয়েছেঃ সুস্পষ্ট ও প্রকাশ্য অর্থ পরিত্যাগ করে দুর্বল অর্থ গ্রহণ করাকে তাবীল বলে। কোন দলীলের ভিত্তিতে যদি এরূপ করা হয় তবে তা সঠিক। আর কাল্পনিক দলীলের ভিত্তিতে যদি দুর্বল অর্থ গ্রহণ করা হয় তবে তা বাতিল। আর নিশ্চিত বা কাল্পনিক কোন প্রকার দলীলই যদি না থাকে তবে তা হবে আল্লাহ্র কালামের অবমূল্যায়ন।
সূত্রঃ
তাফসীরে মাযহারী, ১ খন্ড (জুন-১৯৯৭), ভূমিকা,
লেখকঃ কাযী মুহাম্মদ ছানাউল্লাহ পানীপথী (রাঃ)
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy