অনেক বেশি চিন্তায় পড়ে গেলাম। এই ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার উপায় কি?
2 Answers
কথায় আছে-যে মানুষ টা আপনার হাতের রেখায় নেই,লক্ষ কোটি প্রার্থনার পরও তাকে পেতে চাওয়া নেহায়েত বুকের কষ্ট বাড়ানো ছাড়া আর কিছুই নয়।
প্রার্থনা কবুল হওয়ার জন্যও ভাগ্য লাগে,সেই ভাগ্যটাও সবার কপালে লিখে থাকে না।
আপনি কাউকে ভালোবাসেন বলে আপনি যে তাকেই পাবেন তা সবসময় হয় না!
সুতরাং মন খারাপ করবেন না৷যে ভাগ্যে নেই তার জন্য কান্নাকাটি করে জীবন শেষ করার প্রয়োজন নেই৷ভুলে যান,এবং পিছুটান না রেখে ভুলে যান৷
আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখুন,আল্লাহ যা করে ভালর জন্য'ই করে৷এবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যান,সবকিছু ঠিক হয়ে যাবে একদিন৷যা চলে গেছে তার উপর হাউমাউ করে কান্নাকাটি করে নিজের ক্যারিয়ারকে ধ্বংস করবেন না!
এখন আপনার সবছেয়ে মূল্যবান হলো-নিজের ক্যারিয়ার গড়া,নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবাও ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো৷
এক্ষেত্রে আপনি এখন কি করবেন?আপনি আপনার ছাত্রীর প্রস্তাব সরাসরি না করে না দিয়ে বলুন,আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুদিন সময় দিতে৷আপনি সময় নিয়ে ভাবুন,প্রয়োজনে বড়দের পরামর্শ নিন,এস্তেখারা করুন,দোয়া করুন৷
বাড়ীর সদস্যও বড়দের পরামর্শ নিয়ে যদি আপনিও মনে করেন তার প্রস্তাবে সাড়া দেওয়ার মধ্যে ক্ষতি নেই তবে হ্যা বলুন৷কিন্তু বিয়ের জন্য তাড়াহুড়ো করা উচিৎ হবে না৷
অথবা যদি আপনার মন সাড়া না দেয়,বড়রাও সম্মতি না দেয়,তবে আপনি না করে দিন,এবং পরনির্ভরশীল হয়ে নিজেকে পঙ্গু করে রাখবেন না৷আপনার রিজিক আল্লাহর হাতে,আপনি আজ এই টিউশনি ছেড়ে দিলে কাল তার ছেয়ে উত্তম পাওয়া কোন বড় কথা নয়৷
পরিশেষে বলবো-আত্মবিশ্বাসী হোন,আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন,আল্লাহর কাছে দোয়া করুন,আর পূর্বের সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলুন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy