1 Answers
ভালোবাসার ২টি তত্ত্ব। যথা:
ভালোবাসা নিয়ে প্রথম তত্ত্বগুলোর মধ্যে একটি তৈরি করেছিলেন সিগমুন্ড ফ্রয়েড। যেহেতু ফ্রয়েড সবসময়ই মানব প্রকৃতিকে অবচেতন আকাঙ্ক্ষার দ্বারা ব্যাখ্যা করতেন, তার ভালোবাসা নিয়ে তত্ত্বও "ইগো আইডিয়াল" এর আকাঙ্ক্ষার উপরেই কেন্দ্রিভূত ছিল। তার কাছে ইগো আইডিয়ালের সংজ্ঞা ছিল: একজন হতে চায় এমন একজন ব্যক্তির প্রতিচ্ছবি, যা সেই সব ব্যক্তিদের উপরেই নকশা করে বানানো যাদেরকে সেই ব্যক্তি অনেক শ্রদ্ধা করেন।
মাসলো আরেকটি তত্ত্ব দান করেছিলেন। মাসলোর আকাঙ্ক্ষার ক্রমোচ্চ শ্রেণীবিভাগ স্ব-বাস্তবায়নকে (self-actualization) সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। তার মতে, যারা এই স্ব-বাস্তবায়নে পৌঁছেছেন তারাই ভালোবাসতে সক্ষম হন।
রাইক ভালোবাসা নিয়ে আরেকটি তত্ত্ব দান করেন। তিনি বলেন, তারাই ভালোবাসতে পারবেন যারা তাকে ভালোবাসে এমন ব্যক্তির জন্য ভালোবাসা দিতে পারবেন, কেবল নিজের সমস্যার সমাধান করার জন্যই তারা এটা করেন না।
ভালোবাসা নিয়ে প্রথম ও পরবর্তীতে তৈরি তত্ত্বসমূহের মধ্যে দুটো নির্দিষ্ট প্রাথমিক তত্ত্ব আছে যেগুলো স্টার্নবার্গের তত্ত্বকে প্রভাবিত করেছে।
এদের প্রথমটি হল জিক রুবিনের তত্ত্ব যার নাম হল পছন্দ করা বনাম ভালোবাসা এর তত্ত্ব। এই তত্ত্বে, প্রেমজনিত ভালোবাসাকে (romantic love) সংজ্ঞায়িত করার জন্য, রুবিন উপসংহার টানেন যে, সংযুক্তি, যত্ন নেয়া এবং অন্তরঙ্গতা হচ্ছে তিনটি প্রধান নীতি যেগুলো কোন ব্যক্তিকে পছন্দ করা এবং তাকে ভালোবাসার মধ্যে পার্থ্যকের সৃষ্টি করে। রুবিন বলেন, যদি কোন ব্যক্তি কেবলই অন্য একজন ব্যক্তির উপস্থিতি এবং তার সাথে সময় কাটানো পছন্দ করেন তাহলে সেই ব্যক্তি তাকে কেবল পছন্দ করেন। কিন্তু যদি সেই ব্যক্তি তার উপর অন্তরঙ্গতা এবং সংযোগের জন্য গভীর আকাঙ্ক্ষা বোধ করেন, একই সাথে তার আকাঙ্ক্ষা নিয়েও যত্নবান হন তাহলে সেই ব্যক্তি তাকে ভালোবাসেন।
স্টার্নবার্গের তত্ত্বে অন্তরঙ্গতা হচ্ছে এর প্রধান নীতিগুলোর মধ্যে একটি। এটা পরিষ্কার যে, অন্তরঙ্গতা হচ্ছে ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এর দ্বারাই চূড়ান্তভাবে আগ্রহপূর্ণ ভালোবাসা (passionate love) ও দরদী (compassionate love) ভালোবাসার মধ্যে পার্থক্য করা যায়।
দ্বিতীয় তত্ত্বটি হচ্ছে জন লি এর ভালোবাসার কালার হুইল মডেল। এই তত্ত্বে ভালোবাসার সাথে প্রাথমিক বর্ণগুলোর তুলনা করে লি ভালোবাসার তিনটি ভিন্ন ভিন্ন ধরনকে সংজ্ঞায়িত করেছিলেন। এগুলো হচ্ছে ইরোস, লুডোস এবং স্টোরজ। তার তত্ত্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, তিনি উপসংহার টানেন যে, তিনটি প্রাথমিক বর্ণ যেমন অন্যান্য পরিপূরক বর্ণকে তৈরি করে, তেমনি ভালোবাসার এই তিন প্রাথমিক ধরন মিলে ভালোবাসার আনুষঙ্গিক আকারসমূহ তৈরি করে।
স্টার্নবার্গের তত্ত্বে, তিনি লি এর মত দেখান, তার তিনটি প্রধান নীতির সংমিশ্রণের দ্বারা ভালোবাসার বিভিন্ন ধরন তৈরি হয়।
স্টার্নবার্গ ভালোবাসার তিনটি মডেল- স্পিয়ারম্যানিয়ান, থমসনিয়ান ও থার্সটোনিয়ান মডেলকেও ব্যাখ্যা করেন। স্পিয়ারম্যানিয়ান মডেল মডেল অনুসারে, ভালোবাসা হচ্ছে ইতিবাচক অনুভূতি সমূহের একটি গুচ্ছ। থমসনিয়ান মডেল অনুসারে, ভালোবাসা হচ্ছে অনেকগুলো অনুভূতির একটি সংমিশ্রণ, যখন এগুলোকে একত্রে আনা হয়, তখন এটা একটা অনুভূতি তৈরি করে। স্পিয়ারম্যানিয়ান মডেলটি ভালোবাসার ত্রিভুজ তত্ত্বের সবচেয়ে নিকটতম, আর এটা অনুসারে ভালোবাসা তিনটি সমান অংশ দিয়ে তৈরি যেগুলোকে একটি একটি করে বোঝার চেয়ে একত্রে মিলিতভাবে বোঝাই অনেক সহজ। এই মডেলে বিভিন্ন ফ্যাক্টরগুলো অনুভূতি তৈরিতে সমানভাবে অবদান রাখতে পারে, এবং এদেরকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করা যায়।