2 Answers

আপনি লিভারের কোন রোগের কথা জানতে চাইছেন তা উল্লেখ করেন নি।  কাজেই আপনাকে সকল রোগের লক্ষণ গুলি লিখে দিচ্ছি অর্থাৎ যেসব কারণ হলে বুঝবেন যে আপনার লিভারের সমস্যা আছে তা লিখে দিচ্ছি: খাদ্যে অরুচি, ওজন হ্রাস, বমি ভাব বা বমি, বমি বা মলের সঙ্গে রক্তপাত, শরীরে পানি আসা, উপরের পেটের ডান দিকে বা মাঝখানে ব্যথা,  দুর্বলতা, জ্বর,পেট ফাপা,পেটের ডান পাশে উপরের দিকে অথবা বুকের ঠিক নীচে মাঝ বরাবর ব্যথা, চেতনালোপ ইত্যাদি।

2764 views Answered

ক্ষুধা-মন্দাঃ পেটে ব্যাথা, বমি বমি ভাব, বদ-হজম, বমি ইত্যাদি সবসময় লেগে থাকতে পারে। পেটের ডান পাশের উপরিভাগে ব্যাথাঃ পেটের যে অংশে লিভার থাকে সেখানে মাঝেমাঝে বা সবসময় ব্যাথা হতে পারে। শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং ওজন হ্রাস পায়। জন্ডিস হতে পারে এবং পেটে পানি জমা হওয়া বা ত্বকে চুলকানি হওয়া প্রভৃতি লক্ষণ দেখা দিতে পারে। মাঝেমাঝে নাক দিয়ে রক্ত পড়তে পারে।

2764 views Answered

Related Questions

Next steps