2 Answers
কড লিভার তেল ভিটামিন "এ" এবং "ডি" এর খুব ভালো উৎস। তাই ছোট শিশুদের চোখের দৃষ্টি এবং হাড়ের গঠন মজবুত করতে এই তেলের ব্যাবহার হয়ে থাকে।
হৃৎপিন্ড আক্রমণের পরে কড লিভার অয়েলের ব্যবহার হৃৎপিন্ডের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া কড লিভার অয়েল হৃদযন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখতে ভূমিকা পালন করে। কড লিভার অয়েল এবং মাছের তেল প্রায় একই ধরণের, তবে কড লিভার অয়েলে বেশি পরিমাণে ভিটামিন এ এবং ডি রয়েছে। এক টেবিল চা-চামচ পরিমাণ কড লিভার অয়েলে ৪০৮০ মাইক্রোগ্রাম ভিটামিন এ এবং ৩৪ মাইক্রোগ্রাম ভিটামিন ডি রয়েছে।প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রতিদিন ভিটামিন এ-এর চাহিদা ৯০০ মাইক্রোগ্রাম এবং মহিলাদের ৭০০ মাইক্রোগ্রাম। এবং ভিটামিন ডি-এর চাহিদা ১৫ মাইক্রোগ্রাম। তবে সর্বোচ্চ ব্যবহারযোগ্য ভিটামিন-এ গ্রহণের পরিমাণ ১০০০০০ মাইক্রোগ্রাম/দিন এবং ভিটামিন ডি ১০০ মাইক্রোগ্রাম/দিন। তাই যেসব মানুষ ভিটামিন-এ এবং ডি-এর উৎস হিসেবে কড লিভার অয়েল গ্রহণ করে, তাদের খেয়াল রাখা উচিত যে কী পরিমাণ ভিটামিন এ এবং ডি তারা তাদের দৈনিক খাদ্যগ্রহণের মাধ্যমে নিচ্ছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy